রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Cristiano Ronaldo's Celebratory Post After Al Nassr's Win

খেলা | চল্লিশ পেরিয়েও রোনাল্ডো সেই বেপরোয়া বিচ্ছুই, গোল করেই চলেছেন মরু শহরে

KM | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ০৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আজকে যে বেপরোয়া বিচ্ছু, শান্ত সুবোধ হবে কাল সে, চোখের সঙ্গী হবে চশমা, চল্লিশ পেরোলেই চালশে। 

কবীর সুমনের চালশের গান শোনেননি তিনি। এই চল্লিশে পা দিয়েও তাঁর চোখে ওঠেনি চশমা। উলটে ফুটবল মাঠে গোল করেই চলেছেন। শান্ত হওয়ার নামগন্ধ নেই। বয়সকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এগিয়ে চলেছেন। 

তিনি আর কেউ নন। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি মাসের ৫ তারিখ তাঁর জন্মদিন গেল। তার পরে আবার গোল করলেন পোর্তুগিজ মহাতারকা। 

সৌদি প্রো লিগে আল ফায়হার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে গোল পেলেন রোনাল্ডো। তাঁর দল আল নাসের ৩-০ গোলে মাটি ধরাল প্রতিপক্ষ আল ফায়হাকে। 

এই ম্যাচে জয়ের ফলে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল আল নাসের। রোনাল্ডো ছাড়া বাকি দুটি গোল করেন জন ডুরান।  আল নাসেরের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন তিনি। 

 

ম্যাচের শেষে রোনাল্ডো কয়েকটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছেন, ''চল্লিশের পরে প্রথম গোল এবং প্রথম জয়।'' 

জন ডুরানকে প্রথম গোলের জন্য ২২ মিনিট অপেক্ষা করতে হল। অ্যাস্টন ভিলা থেকে আল নাসেরে এসেছেন তিনি। প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন ডুরান। 

তাঁর গোলের মিনিট দুয়েকের মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে আল ফায়হার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া