রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৪৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কেরল ক্রিকেট সংস্থাকে একহাত নিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার শ্রীসন্থ। সঞ্জু স্যামসনের পাশে দাঁড়িয়েছেন তিনি। সঞ্জুর পাশে দাঁড়িয়ে আক্রমণ করেছেন রাজ্য ক্রিকেট সংস্থাকে। আর তার ফলে কেরল ক্রিকেট সংস্থা শো কজ নোটিশ পাঠিয়েছে দেশের প্রাক্তন তারকা ক্রিকেটারকে।
শ্রীসন্থের অভিযোগ রাজ্য ক্রিকেট সংস্থা ভিন রাজ্যের ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে। আর তার ফলে মালায়লি ক্রিকেটাররা রাজ্য দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না।
শ্রীসন্থের অভিযোগ আরও। ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে সঞ্জু স্যামসনকে রাজ্য দলে না নেওয়ার ফলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি সঞ্জুর।
শ্রীসন্থের সমস্ত অভিযোগ উড়িয়ে শো কজ নোটিশ জারি করেছে কেরল ক্রিকেট সংস্থা। বিতর্কিত পেসারের যাবতীয় অভিযোগকে মিথ্যা এবং মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। অনেকেই মনে করছেন ঘরোয়া সাদা বলের ফরম্যাটে সঞ্জুকে না নেওয়ার ফলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন এই উইকেট কিপার-ব্যাটার। স্থানীয় মিডিয়ায় শ্রীসন্থ বলেছেন, ''আন্তর্জাতিক পর্যায়ে আমাদের রাজ্য থেকে কেবল একজনই ক্রিকেটার রয়েছে। সেটা হল সঞ্জু স্যামসন। সবার ওর পাশেই থাকা উচিত। কেরল ক্রিকেট সংস্থা নাম কা ওয়াস্তে। সঞ্জুর পরে কোনও আন্তর্জাতিক তারকাই তৈরি করতে পারেনি তারা। শচীন, নিধীশ, বিষ্ণু বিনোদ এবং অন্যান্য ভাল প্লেয়ার রয়েছে। কিন্তু কেসিএ কি তাদের পাশে দাঁড়াচ্ছে? আরও উচ্চ পর্যায়ে খেলতে কি সাহায্য করছে?''
শ্রীসন্থের আরও অভিযোগ, ''ভিন রাজ্যের খেলোয়াড়দের খেলাচ্ছে কেসিএ। কীসের জন্য? আমাদের মালায়ালি ক্রিকেটারদের জন্য এটা অসম্মানের।''
শ্রীসন্থের এহেন বোমা ফাটানোর পরে কেসিএ শো কজ লেটার পাঠিয়েছে বিতর্কিত ক্রিকেটারকে। তাঁর বক্তব্য মিথ্যা এবং মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে কেসিে-র তরফে।
২০১৩ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন শ্রীসন্থ। শ্রীঘরে যেতে হয়েছিল তাঁকে। সেই সময়ে কেসিএ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল শ্রীসন্থের দিকে। দেশের প্রাক্তন পেসার যখন রাজ্য ক্রিকেট সংস্থার দিকে তোপ দাগছেন, তখন পুরনো প্রসঙ্গ তুলে কেসিএ বলার চেষ্টা করছে, ক্রিকেটারদের পাশে সবসময়ে রয়েছে রাজ্য সংস্থা। শ্রীসন্থ মিথ্যে বলছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি