শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে স্নান করতে আসছেন বহু মানুষ। সাধারণ মানুষদের পাশাপাশি দেখা গিয়েছে একাধিক তারকাকেও। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলেন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। কিন্তু তানিশার কুম্ভ স্নান খুব একটা সুখের হল না। বরং তৈরি হল বিতর্ক। সম্প্রতি তানিশার কুম্ভ স্নানের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে আর সেই ভিডিও দেখেই উঠেছে সমালোচনার ঝড়।
ভাইরাল ওই ভিডিওতে তানিশাকে একটি গাঢ় গেরুয়া শাড়ি পরে ত্রিবেণী সঙ্গমের ডুব দিতে দেখা গিয়েছে। শুধু ডুব নয়, রীতিমতো আঁচল দুলিয়ে, মুখে জল ছিটিয়ে নানা রকম ভঙ্গিতে ছবিও তোলেন তনুজা কন্যা। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করার জন্য তোলেন ভিডিও। আর তাতেই বিপত্তি। ভিডিও একটু এগোতেই শোনা যায়, কেউ একজন ক্যামেরার পিছন থেকে তাঁকে আরও একবার ডুব দেওয়ার অনুরোধ করছেন। কিন্তু তানিশা রাজি হননি। উল্টে তাঁকে বলতে শোনা যায়। ডুব দিতে নারাজ তানিশা কখনও বলেন, “স্থানটি বড় নোংরা” কখনও বলেন, “জায়গাটি খুবই অগভীর।” যদিও কিছুক্ষণ পর নিজের গঙ্গাস্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য ডুব দিতে রাজি হয়ে যান অভিনেত্রী। এবার তাঁকে বলতে শোনা যায়, “ঠিক আছে, আরও একবার করছি।” দ্বিতীয় বার ডুব দেওয়ার আগে ফের তিনি চিত্রগ্রাহককে প্রশ্ন করেন ঠিকঠাক ছবি তোলা হয়েছে কি না।
আর এই ঘটনাতেই বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। অধিকাংশ ক্ষেত্রেই নেটিজেনদের বক্তব্য আদৌ ভক্তির কারণে নয়, রিল বানাতেই কুম্ভে গিয়েছেন তানিশা। আধ্যাত্মিক কর্মকাণ্ডকে অভিনেত্রী নিজের প্রচারের জন্য ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন কেউ কেউ। তবে ট্রোলিং-এর শিকার হলেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি