শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আমি বেঁধে দিই...?' 'কেবিসি'র প্রতিযোগীর জুতোর ফিতে বেঁধে মন জিতলেন অমিতাভ, আবেগঘন নেটপাড়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০৪Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ৮২ বছর বয়সেও বলিউডের 'শাহেনশাহ'। আজও একমেবাদ্বিতীয়ম। তিনি অমিতাভ বচ্চন। প্রিয় অভিনেতাকে সামনে পেলে ভক্তের আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হয়। বিগ বি-ও সবসময়ে ফ্যানেদের সঙ্গে অচিরেই মিশে যান। যার প্রায়ই ঝলক মেলে 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি)-র মঞ্চে। এবার প্রতিযোগীর জুতোর ফিতে বেঁধে মন জয় করলেন অমিতাভ বচ্চন। 

বর্তমানে 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি) সিজন ১৬-এর সঞ্চালনা করছেন অমিতাভ। দীর্ঘ দু-দশক ধরে সোনি টিভি-র এই শো-র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। গুরুগম্ভীর ব্যক্তিত্বকে দূরে সরিয়ে মজার কথাবার্তায় প্রতিযোগীদের সঙ্গে অনুষ্ঠান চলার মাঝেমাঝেই আড্ডায় মেতে ওঠেন বিগ বি। হট সিটে বসা প্রতিযোগীরাও অনেক সহজ হয়ে যান। সম্প্রতি কেবিসির তেমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন তাদের ইনস্টাগ্রামে হৃদয়ছোঁয়া মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে, হট সিটে এক কিশোরী বসে রয়েছে। তাঁর জুতোর ফিতে খুলে গিয়েছে। মেয়েটি তার জুতোর ফিতে বাঁধবার চেষ্টায় ছিল, সেই সময় এগিয়ে আসেন অমিতাভ। বলেন, 'ফিতে খুলে গিয়েছে? আমি বেঁধে দিই?' যদিও প্রশ্নের মাঝেই কিশোরী ফিতে বেঁধে নিয়েছিল, তবে বিগ বি-র প্রস্তাব কি আর ফেরানো যায়! হাসিমুখে মেয়েটি উত্তর দেয়, 'হ্যাঁ, বেঁধে দিন।' অমিতাভ যখন ফিতে বাঁধতে এগিয়ে যান, তখন মেয়েটি ইচ্ছা করে নিজের বাঁধা ফিতে খুলে দেয়। অমিতাভ বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করেন, 'বাঁধা ছিলল তো, খুললে কেন?'

একথা শুনে হেসে ফেলে কিশোরী। এরপর অমিতাভ ফিতে বাঁধতে বাঁধতে বলেন, 'এর আগে থেকেই গণ্ডগোল ছিল। আমি উপর উপরই বেঁধে দিয়েছি!তবে কাজ চলে যাবে'। আর উত্তরে মেয়েটি বলে, 'এবার আর এই ফিতে খুলবে না!' 

ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অমিতাভের ভিডিও। অভিনেতার আচরণ মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। সঙ্গে এসেছে প্রতিযোগীর প্রতি বহু শুভেচ্ছা বার্তা। কেউ লিখেছেন, "মেয়েটির কি ভাগ্য! সারা জীবন এই অভিজ্ঞতা মনে রাখবে।'' আবার অমিতাভের আচরণে মুগ্ধ হয়ে জয়া বচ্চনকে কটাক্ষ করতেও ছাড়েননি নেটাগরিকরা। উল্লেখ্য, রাগী, খিটখিটে স্বভাবের জন্য হামেশাই নেটপাড়ায় চর্চায় থাকেন অমিতাভ পত্নী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া