শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিপদ বাড়ল 'ভাইজান'-এর! সলমনকে খুনের ষড়যন্ত্র করা ধৃতদের জামিন দিল বম্বে হাইকোর্ট

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০২Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: বহুদিন ধরেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন সলমন খান। 'ভাইজান'-এর নিরাপত্তা আরও বেড়েছে।‌ এর মাঝেই সলমন খানকে খুনের ছক কষার অভিযোগে ধৃত দুই ব্যক্তির জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সলমন খানকে হত্যার পরিকল্পনা করেছিল বিষ্ণোই গ্যাং। সেই গ্যাংয়ের সঙ্গেই যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় এই দুই ব্যক্তিকে।

 

একজন অভিযুক্তের নাম গৌরব ভাটিয়া ওরফে সন্দীপ বিষ্ণোই এবং অপর জন ওয়াসপি মেহমুদ খান ওরফে ওয়াসিম চিকনা। মুম্বই সংবাদমাধ্যম  সূত্রে খবর, শনিবার ওই দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। 

 

এর আগে মুম্বই পুলিশ দাবি করেছিল, সলমনকে প্রাণে মারার ষড়যন্ত্রে যুক্ত ওই দুই ব্যক্তি। অভিনেতার যাতায়াত ও গতিবিধির উপর নজর রাখছিল এই দুই সন্দেহভাজন। সলমনের পনভেল ফার্মহাউস, বান্দ্রার বাড়ি ও বিভিন্ন শুটিং লোকেশনে বারবার যাতায়াত করছিল এই দুই ব্যক্তি।

 


প্রসঙ্গত, ২০২৪-এর এপ্রিলে সলমনের বাড়ির সামনে গুলিবর্ষণ হয়েছিল। গ্রেপ্তার হয়েছিলেন দু'জন। জানা গিয়েছিল ওই দুই অভিযুক্তের যোগ রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে। তারপরই খবর ছড়ায়, পানভেলের খামারবাড়িতেও সলমনকে হত্যার ছক কষা হয়েছিল। তদন্তকারী দল জানতে পারে সলমনকে হত্যা করার জন্য নাকি পাকিস্তান থেকে আগ্নেয়াস্ত্র পর্যন্ত আনানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ বিষ্ণোই ও ওয়াসিম চিকনাকে।

 


জানা যাচ্ছে, তথ্যপ্রমাণের অভাবে দুই অভিযুক্তকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের বাইরে খুনের ছকের সঙ্গে তাঁদের কোনও যোগ পাওয়া যায়নি বলে খবর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া