শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | নতুন বউয়ের ঘোমটার আড়ালে লুকিয়ে প্রেতাত্মা! হিন্দি ধারাবাহিকে ভয় দেখাবেন কোন বাঙালি নায়িকা? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১১Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বাংলা থেকে হিন্দি চ্যানেলে ধারাবাহিকের রমরমা। চ্যানেলগুলোতে আসছে একের পর এক নতুন মেগা। গল্পের খাতিরে ধরা দিচ্ছেন নতুন নায়ক-নায়িকা। তবে ফিরছেন চেনা মুখও। 

 


বদলে যাওয়া গল্পের ধরনের মাঝে আসছে ভৌতিক কাহিনি। বাঙালি ভূতের গল্প উঠে আসবে ধারাবাহিকে। মেগার নাম 'আমি ডাকিনি'। এক অতৃপ্ত আত্মার গল্প বলবে এই ধারাবাহিক।‌ ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। গল্পে নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে বাঙালি অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্যকে। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ রোহিত চান্দেল। 

 

 

নতুন বউয়ের ঘোমটার আড়ালে লুকিয়ে কোন প্রেতাত্মা? কী চায় সে? এই নিয়েই এগোবে এই মেগার গল্প। হিন্দি চ্যানেল সোনি টিভি-তে এই ধারাবাহিক সম্প্রচার হবে খুব তাড়াতাড়ি। জানা যাচ্ছে, এই চ্যানেলের বহু জনপ্রিয় ভৌতিক শো 'আহট'-এর থেকেও ভয়ঙ্কর হয়ে চলেছে 'আমি ডাকিনি'। 

 


প্রসঙ্গত, জি বাংলার 'রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন শর্মিষ্ঠা। এরপর তাঁকে দেখা যায় 'হারানো সুর'-এও। এছাড়াও বেশকিছু হিন্দি সিরিজেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এই প্রথমবার হিন্দি ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন শর্মিষ্ঠা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া