শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিচ্ছেদের পথে সম্রাট-ময়না? আজকাল ডট ইন-এ মুখ খুললেন অভিনেতা

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ০০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ভাঙা-গড়ার খেলায় টলিপাড়ায় ফের দুঃসংবাদের গুঞ্জন। ভালবাসার মরশুমে নাকি ঘর ভাঙছে টলি তারকা সম্রাট মুখোপাধ্যায় ও স্ত্রী ময়নার। জুটির বিচ্ছেদের গুঞ্জনে মূখর বিনোদন জগৎ। 

 

ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোর দিন। প্রতি বছর অভিনয়ের শিক্ষাকেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করেন সম্রাট ও ময়না। নিজের হাতে ঠাকুর পুজোর সব ব্যবস্থাপনা করতে দেখা যায় ময়নাকে। তবে এই বছর ময়না উপস্থিত ছিলেন না। সম্রাট জানান, ময়না নাকি অসুস্থ। এদিকে সরস্বতী পুজোর সন্ধেবেলা সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ময়না। তিনি লেখেন, 'তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করছ আমি কেমন আছি। ঠিক বুঝলাম না কেন জিজ্ঞাসা করছ। আমি ভাল আছি, ছিলাম আর থাকব।' দু'জনের কথার অসংগতিতে দাম্পত্যে চির ধরার গুঞ্জন রটে।

 

সত্যিই কি আলাদা হচ্ছে সম্রাট-ময়নার পথ? আজকাল ডট ইন-কে সম্রাট বলেন, "অবাক লাগছে, এই ধরনের কথা কেন ছড়াচ্ছেন সবাই! এক ফোঁটাও অশান্তি নেই আমাদের মধ্যে। সেদিন ময়নার শরীর ভাল ছিল না, তাই আসতে পারেনি। তার মানে এই নয় সে শয্যাশায়ী। হঠাৎ ওর অসুস্থতা নিয়ে কথা উঠতেই সমাজমাধ্যমে নিজের সুস্থতার কথা জানিয়েছে। এই মুহূর্তে ওর ধারাবাহিক চলছে, হঠাৎ গভীর অসুস্থতার খবর রটলে তা মোটেই ভাল হবে না। তার মানে আমাদের বিচ্ছেদ হচ্ছে, এটা তো নয়।"

 

সম্রাটের কথায়, "২৩ বছর বিয়ের বয়স হয়ে গেল। আমাদের দুই ছেলে রয়েছে। আমার ৫০-এর কাছে বয়স। অন্ততপক্ষে এই বয়সে আর যাই করি, বিচ্ছেদের পথে হাঁটব না। নতুন সংসার শুরু করার জোশ নেই আমার। আমি আর ময়না একে অপরের পরিপূরক হয়ে দিব্যি আছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া