রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৩৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: একেবারেই রানে নেই অধিনায়ক রোহিত শর্মা। শেষ দশ ইনিংসে রোহিতের রান ২, ৩, ৯, ১০, ৩, ৬, ১৮, ১১, ০, ৮। শতরান তো বাদ দিন। রোহিত শেষ অর্ধশতরান করেছিলেন গতবছরের অক্টোবরে। এই পরিস্থিতিতে মাঠ ও মাঠের বাইরে সমালোচনায় জর্জরিত রোহিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলছে। প্রথম ম্যাচে রান পাননি। হাতে আছে আর দুটি ম্যাচ। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। বলা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিত শর্মার কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে। প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ২ রান। এই পরিস্থিতিতে ১৯৮৩–র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘রোহিত বড় প্লেয়ার। দ্রুতই রানে ফিরবে বলে বিশ্বাস রাখি। রোহিতের একটু সময় লাগছে। গোটা দেশ তাকিয়ে রয়েছে। ভারতীয় দলকে একটু বিভ্রান্ত লাগছে। আসলে অধিনায়ক রানের মধ্যে না থাকলে দল চাপে থাকবেই।’ এরপরই কপিলের সংযোজন, ‘টেস্টে দল ভাল খেলতে পারেনি। টি২০ বা একদিনের ক্রিকেটে অবশ্য জিতছে। টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিতদের নামে জয়ধ্বনি হচ্ছিল। আর এখন সমালোচনা। সেকারণেই অতিরিক্ত প্রশংসা উচিত নয়। ক্রিকেটাররাই পরিস্থিতিটা বুঝে নেবে।’
বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা এখনও নিশ্চিত নয়। সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। কপিল বলেছেন, ‘গত দু’বছরে বুমরার মতো আধিপত্য আর কোনও পেসার দেখাতে পারেনি। আর তাই বুমরার মতো ক্রিকেটার আনফিট থাকলে দলের উপর প্রভাব পড়ে। আশা করি বুমরা দ্রুত সুস্থ হয়ে ফিরবে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি