শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৫২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ‘যমালয়ে জীবন্ত ভানু’র পর ফের বড়পর্দায় হাসি-হুল্লোড়ের ছবি বড়পর্দায় আনছেন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ছবির নাম 'হাঙ্গামা ডট কম'। এই ছবিতে এক নয়, বরং দু'জোড়া নায়ক-নায়িকা! মুখ্যভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ দুই চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত এবং খরাজ মুখোপাধ্যায়। আসলে এই ছবির পরতে পরতে 'ফ্যামিলি ড্রামা'র সঙ্গে যেন মোলায়েমভাবে মিশে রয়েছে বাঙাল-ঘটির লড়াই তেমন-ই এই দুই বাড়ির ছেলেমেয়ে পরস্পরের প্রেমে পড়লে তাঁদের কোন কোন বিষয়ে নাজেহাল হতে হয়, সেই ব্যাপারটিকেও মজার মোড়কে পেশ করা হয়েছে গোটা ছবি জুড়েই।
পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় আজকাল ডট ইন-কে বললেন, “খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত হচ্ছেন বাঙালি ও ঘটি। প্রতিদিন বাজারে গিয়ে তাঁরা মুখোমুখি শুরু মানেই হট্টগোলের সূত্রপাত। ইস্টবেঙ্গল-মোহনবাগান থেকে ইলিশ-চিংড়ি, সবকিছুতেই নারদ-নারদ দু'জনের। রজতাভর দুই ছেলেমেয়ে হচ্ছে বনি এবং শ্রাবন্তী। অন্যদিকে, খরাজের দুই ছেলেমেয়ে ওম এবং কৌশানী। বুঝতেই পারছেন, ওম পড়বে শ্রাবন্তীর প্রেমে এবং এদিকে বনি পড়বে কৌশানীর প্রেমে। এবং তাঁদের সম্পর্ক যখন পথ চলা শুরু করেছে তখনও তাঁরা জানে না যে তাঁদের দুই বাড়ির কর্তারা একে অপরের প্রতি কতটা খাপ্পা। টের যখন পায়,ততদিনে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। প্রথমে তাঁরা নিজেদের সম্পর্ক লুকিয়ে এগিয়ে নিয়ে যায়, কিন্তু যেদিন ধরা পড়ে...বুঝতেই পারছেন কোন পর্যায়ের হাঙ্গামা! ছাদনাতলায় পৌঁছনোর পাশাপাশি দুই পরিবারকে এক করার লক্ষ্যে কী কী ফন্দি-ফিকির বের করে তারা চারজন, তাই নিয়েই এগোবে গল্প।”
কৃষ্ণেন্দু আরও জানান, ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিং সারা হয়েছিল বছর দুয়েক আগেই। তখন তিনি ‘যমালয়ে জীবন্ত ভানু’র চিত্রনাট্য লিখছেন। নানান কারণে মুক্তি পেতে একটু সমস্যা হয়েছিল। সেসব এখন মিটেছে। তাঁর কথায়, “আমি যে হাসির ছবি পছন্দ করি এবং বানাতে পছন্দ করি, এ তো আর নতুন কথা নয়। এটুকু বলতে পারি, হাঙ্গামা ডট কম অনাবিল মজার ছবি। কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করা হয়নি। স্ল্যাপস্টিক কমেডি ব্যাপারটাও যথাসম্ভব এড়িয়ে যাওয়া হয়েছে। এবং পুরো পরিবারের সব সদস্যরা একসঙ্গে বসে দেখতে পারবেন এই ছবি।”
আগামী মার্চে ঈদের আবহে বড়পর্দায় আসছে ‘হাঙ্গামা ডট কম’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি