রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ০৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রেকর্ডের পর রেকর্ড। রাহুল দ্রাবিড়, জো রুটদের এলিট ক্লাবে প্রবেশ করলেন স্টিভ স্মিথ। শুক্রবার গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন লাল বলের ক্রিকেটে নিজের ৩৬তম শতরান করেন অস্ট্রেলিয়ান তারকা। সর্বোচ্চ টেস্ট শতরানের তালিকায় দ্রাবিড় এবং রুটের সঙ্গে পঞ্চম স্থানে চলে এলেন স্মিথ। প্যাট কামিন্সের জায়গায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ৩৭ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়কোচিত ইনিংস খেলেন স্মিথ। শুরুতে একটু নড়বড়ে দেখায়। খাতা খোলার আগেই তাঁর বিরুদ্ধে একবার এলবিডব্লুর আবেদন হয়। ষষ্ঠ বলে প্রথম রান নেওয়ার পর ছন্দ খুঁজে পান। প্রথমে উসমান খোয়াজা, পরে অ্যালেক্স ক্যারির সঙ্গে বড় পার্টনারশিপ গড়েন। ৯৮ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন স্মিথ।
অর্ধশতরান করার পর, আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায় অস্ট্রেলিয়ার অস্থায়ী অধিনায়কের। ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন। মাঝেমধ্যে বাউন্ডারি মারার পাশাপাশি স্ট্রাইক রোটেটও করেন। কামিন্দু মেন্ডেসের বল বাউন্ডারিতে পাঠিয়ে মাইলস্টোনে পৌঁছে যান। পরপর দুই টেস্টে শতরান। প্রথম টেস্টে ১৪১ রান করেছিলেন স্মিথ। রিকি পন্টিংকে ছাপিয়ে এশিয়া উপমহাদেশে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রহকারীর তকমা অর্জন করলেন। এশিয়াতে ১৮৮৯ রান ছিল পন্টিংয়ে। তাঁকে টপকাতে স্মিথের প্রয়োজন ছিল ২৭ রান। মধ্যাহ্নভোজের পরপরই লক্ষ্যে পৌঁছে যান। আগের দিনই অস্ট্রেলিয়া গ্রেটের আরও একটি রেকর্ড ভাঙেন স্মিথ। আউটফিল্ডার হিসেবে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার নজির গড়েন। মোট ১৯৭ ক্যাচ নেন অজি তারকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি