শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ০০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: প্রায় ছয় দশক পর এবার ফের একবার বড়পর্দায় পা রাখতে চলেছেন 'নায়ক'! ছবির পুনরুদ্ধার করা ঝকঝকে সংস্করণটি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ 'প্রিয়া'তে ইংরেজি সাবটাইটেল সহ প্রদর্শিত হবে। আগামী ২১ ফেব্রুয়ারি ফের মুক্তি পাবে সত্যজিৎ-উত্তম জুটির এই বিখ্যাত ছবি। তার পরের এক সপ্তাহ জুড়ে প্রতিদিন প্রদর্শিত হবে ‘নায়ক’। বাংলার তো বটেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত সত্যজিতের এই কাজ। ছবির মুখ্য চরিত্রে ছিলেন উত্তমকুমার এবং শর্মিলা ঠাকুর। ‘নায়ক’-কে অনেকেই সত্যজিৎ রায়ের সেরা ছবির তালিকায় রাখেন। ‘ছাবা’র প্রচারের সুবাদে কলকাতায় ঝটিকা সফরে এসে সে খবর কানে পৌঁছল ভিকি কৌশলের। একান্ত আড্ডায় আজকাল ডট ইন-কে ভিকি কৌশল কথা বললেন নায়ক ও সত্যজিৎ রায়কে নিয়ে।
বড়পর্দায় 'নায়ক'-এর ফের মুক্তি পাওয়া নিয়ে তিনি যে বেশ উচ্ছ্বসিত, তা লুকোনোর কোনও চেষ্টাই করলেন না ভিকি। জানালেন, এই ছবি তিনি দেখেছেন একাধিকবার। ‘ছাবা’ নায়কের কথায়, “সত্যজিৎ রায় আমাদের দেশের চলচ্চিত্র জগতের প্রাণপুরুষ। এই দেশে যেকোনও পরিচালক থেকে অভিনেতা সবার চেতনে হোক অথবা অবচেতনে ‘রে’ বিরাজ করেন। তাঁর পরিচালিত এই ছবির সেই টাকার পাহাড়ের মধ্যে নায়কের তলিয়ে যাওয়ার বিখ্যাত দৃশ্য তো এই কয়েক বছর আগেও সুপারম্যানের ‘ম্যান অফ স্টিল’ ছবিতেও একটু এদিক ওদিক করে ব্যবহৃত হয়েছে। সাধে কী আর বলা হয়, রে-এর তৈরি সব ছবি কেন এত কালজয়ী। জানেন, ‘নায়ক’ আমি বেশ কয়েকবার দেখেছি। আমার অন্যতম প্রিয় ছবি। তার উপর উত্তম কুমারের ওই অভিনয়! শর্মিলা ম্যাম-ও কী অদ্ভুত ভাল কাজ করেছিলেন। "
" ‘মাসান’ ছবির শুটিংয়ে ছবির পরিচালক নীরজ ঘেওয়ান ও আমি পাশাপাশি বসে ‘নায়ক’ যেমন দেখেছিলাম, তেমনই দেখেছিলাম সত্যজিতের অন্যান্য ছবি-ও । অনেকেই জানেন না, সত্যজিৎ রায় বলতে নীরজ ঘেওয়ান একেবারে অজ্ঞান।” এরপরেই তাঁর গলায় উঠে আসে খানিক আফসোস, “ইস্, এই ছবি বড়পর্দায় দেখার যদি সুযোগ পেতাম...” অল্প দীর্ঘশ্বাস ফেলেই হাসি খেলে যায় বলি-নায়কের মুখে –“যাই হোক, খুব আনন্দের খবর সত্যজিতের এই ছবি বড়পর্দায় আবার সুযোগ পাবেন কলকাতার মানুষ। আপনাদের জন্য হিংসেও হচ্ছে, আবার আনন্দও।” কথা শেষে প্রতিবেদকের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন ভিকি, “আপনি নিশ্চয়ই দেখবেন বড়পর্দায় দেখবেন ‘নায়ক’?” ‘হ্যাঁ’ জবাব পেতেই একগাল দুষ্টু হাসি হেসে ভিকি বলে ওঠেন, “আমিও তাহলে টুক করে চলে আসি দেখতে? কী বলেন?”
‘প্রিয়া’র কর্ণধার অরিজিৎ দত্ত আজকাল ডট ইন-কে জানালেন, শুধু ‘নায়ক’ নয়, বরং সত্যজিতের 'অরণ্যের দিনরাত্রি', 'প্রতিদ্বন্দ্বী' এবং 'গুপী গাইন বাঘা বাইন'- এর ঝকঝকে সংস্করণ দেখানো হবে। এও জানালেন, 'অরণ্যের দিনরাত্রি'-র সেই নয়া সংস্করণ ইতিমধ্যেই চলে এসেছে, তাঁর হাতে। চলতি বছরে বিভিন্ন সময়ে পুনর্মুক্তি পাবে সত্যজিতের তৈরি এইসব ছবি। ২১ ফেব্রুয়ারি 'নায়ক'-এর পুনর্মুক্তির দিন সন্দীপ রায়, ললিতা রায় সহ গোটা রায় পরিবারকে আমন্ত্রণ জানানোর যে পরিকল্পনা রয়েছে তাঁর, জানালেন সেকথাও।
‘নায়ক’-এর গল্প আবর্তিত হয় একজন প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা অরিন্দম মুখোপাধ্যায় (উত্তমকুমার) এবং সাংবাদিক অদিতি সেনগুপ্তকে (শর্মিলা ঠাকুর) কেন্দ্র করে। জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য কলকাতা থেকে দিল্লির ট্রেনে ওঠেন অরিন্দম। সেই ট্রেন যাত্রায় তাঁর সঙ্গে দেখা অদিতির। তরুণ সাংবাদিকের কাছে তাঁর জীবনের নানান ঘটনার কথা বলার সময় একে একে তাঁর ভুল, নিরাপত্তাহীনতা এবং পরবর্তী সময় হওয়া নিজের অনুশোচনা প্রকাশ করে ফেলে অরিন্দম। ট্রেন যত এগোয়, পেঁয়াজের খোসার মতো একে একে খুলে পড়তে থাকে নায়কের জৌলুসভরা 'ইমেজ'। ধীরে ধীরে ফুটে ওঠে তাঁর দুঃখ, স্বপ্ন, কষ্ট, হাহাকার-এককথায় মানবিক দিকগুলো। ছবি জুড়ে অরিন্দমের জীবনের টুকরো ঘটনা ফ্ল্যাশব্যাক এবং স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় অদিতির পাশাপাশি দর্শকের কাছেও। দিল্লিগামী ট্রেন প্রান্তিক প্ল্যাটফর্ম ছুঁয়ে ফেলার আগে অদিতি বুঝতে পারে বাংলার জনপ্রিয়তম এবং সবথেকে বড় চলচ্চিত্র নায়কের মুখোশের পিছনে অরিন্দম একজন সাধারণ মানুষ, সহজ মানুষ। খানিক দুঃখী-ও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি