রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | তারকা ক্রিকেটারের ব্যাটিং অর্ডার নিয়ে ছেলেখেলা! গম্ভীর-রোহিতকে একহাত নিলেন ভারতের প্রাক্তনী

Sampurna Chakraborty | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ২০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ঋষভ পন্থের বদলে প্রথম একদিনের আন্তর্জাতিকে সুযোগ পান কেএল রাহুল। কিন্তু আকাশ চোপড়ার দাবি, তাঁকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ছয় নম্বরে ব্যাট করতে নামেন তারকা ক্রিকেটার। তাঁর আগে পাঠানো হয় অক্ষর প্যাটেলকে। রান না পেয়ে আদিল রশিদের বলে দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও, প্রাক্তন ক্রিকেটারের মতে, তাঁকে নিজের জায়গায় নামানো উচিত ছিল। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, 'আমরা রাহুলকে নিয়ে কী করব? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জেকব বেথেল এবং আদিল রশিদ বল করছিল। তাই রাহুলকে পাঠানো হয়নি। কিন্তু ওকে তো পন্থের জায়গায় নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আরও ভরসা দেখানো উচিত ছিল। শ্রীলঙ্কায় প্রথম ম্যাচ ড্র এবং দ্বিতীয় ম্যাচে হারের পর, তৃতীয় ম্যাচে রাহুলকে দল থেকে বাদ দেওয়া হয়। সেই ম্যাচে পন্থ খেলে।' 

ভারতের প্রাক্তনী মনে করেন, বিরাট কোহলি না থাকায় রাহুল এবং পন্থ, দু'জনকেই খেলাতে পারত ভারত। পাশাপাশি তিনি আরও জানান, প্রত্যেক ফরম্যাটেই রাহুলের ব্যাটিং পজিশন বদলানো হচ্ছে। আকাশ চোপড়া বলেন, 'নাগপুরে একসঙ্গে দু'জনকে খেলানোর সুযোগ ছিল। বাঁ হাতির প্রয়োজন পড়লে, ঋষভকে আগে নামানো যেত। তারপর নামতে পারত রাহুল। বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন ধরে রাখতে রাহুলকে ব্যাটিং অর্ডারে অতিরিক্ত নীচে নামিয়ে দেওয়া হচ্ছে। শেষবার ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপর থেকে সাদা বলের ক্রিকেট খেলেনি। টেস্টেও বাদ পড়ে। তারপর একবার ওপেন করানো হয়, অন্যবার নীচের দিকে নামানো হয়। অন্তত এবার ওকে খেলতে দেওয়া উচিত ছিল। অন্তত ও ফর্মে আছে কিনা জানা যেত।' পরের ম্যাচে সুযোগ পাবেন কিনা জানা নেই। হাঁটুর চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি কোহলি। একদিনের ক্রিকেটে অভিষেক হয় যশস্বী জয়েসওয়াল এবং হর্ষিত রানার। রবিবার কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া