শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ৫২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় ঝটিকা সফরে হাজির ভিকি কৌশল। ‘ছাবা’র প্রচারের সুবাদেই। দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে এদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন বলি-নায়ক। নির্ধারিত সময়ের প্রায় দু'ঘন্টা পরে। অনুষ্ঠানে হাজির হয়েই অবশ্য করজোড়ে দেরি হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করলেন ভিকি। সঙ্গে মিষ্টি করে বলে উঠলেন, “আমাকে ক্ষমা করবেন, দেরি হয়ে গেল অনেকটাই। আপনারা এতক্ষণ আমার জন্য অপেক্ষা করে রয়েছেন দেখে আমি অভিভূত।”
এরপর পর্দায় শুরু হল ছবির ঝলক। একমনে সবটা দেখলেন ভিকি। দেখে উঠে এতটুকুও হোঁচট না খেয়ে বাংলায় প্রশ্ন করলেন, “গায়ে কাঁটা দিল?” চমকের বাকি ছিল আরও। ‘ছাবা’র নায়ক জানালেন, তিনি বেশ কিছু বাংলা কথা শিখেছেন।এরপরই ভাঙা ভাঙা বাংলায় একবারও হোঁচট না খেয়ে ভিকি বলে গেলেন, “নমস্কার কলকাতা। কলকাতায় এসে খুব ভাল লাগছে। কেমন আছেন? আমার ছবি আসছে ‘ছাবা’। পরিবার ও বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি যান। কারণ এ বছর ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবস নয়, ছাবা দিবস!”
এরপর ‘ছাবা’ প্রসঙ্গে ভিকি জানান এই ছবির জন্য সাত মাস ধরে প্রস্তুতি সেরেছিলেন। বহুদিন এমনও হয়েছে পরিচালক লক্ষ্মণ উটেকরের সঙ্গে ৪-৫ ঘন্টাধরে তিনি ছত্রপতি শম্ভাজি মহারাজকে নিয়ে আলোচনা করে গিয়েছেন। পড়াশোনা করেছেন সময় পেলেই। বুঝতেন চেষ্টা করেছেন 'ছাবা'কে। মনে গাঁথতে চেয়েছেন সেই সময়কালটাকে। এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন, সুডৌল করেছেন প্রতিটি মাংসপেশি। আরও বলেন, “মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজ, ছত্রপতি শম্ভাজি মহারাজকে ঈশ্বরের তুল্য মানা হয়। তাই প্রথমে এই ছবির প্রস্তাব পেয়ে খানিক ভয়-ই পেয়েছিলাম, তবে এটুকু বলতে পারি নিজের সবটুকু দিয়েছি এই ছড়িটিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে। আর একটা কথা বলি, ছবির সেট তৈরি করা হয়েছিল অবিকল সেই সময়ের প্রাসাদের মতো। দেওয়ালের কারুকার্য থেকে খুঁটিনাটি, টুকিটাকি জিনিস কিচ্ছু বাদ যায়নি। যখন সেটে শম্ভাজি মহারাজ সেজে ওই সিংহাসনে বসতাম, আবেগে কেঁদে ফেলতাম। একটি অদ্ভুত অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই এই মওকায়। ১৬৮১ সালের ১৬ জানুয়ারি ছত্রপতি শম্ভাজি মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল। ৩৫০ বছর পর ২০২৪-এর ১৬ জানুয়ারির দিনেই 'ছাবা'তে শিডিউল পড়েছিল শম্ভাজি মহারাজের রাজ্যাভিষেকের! ভাবতে পারেন? মনে হয়েছিল, উনি উপর থেকে আমাদের আশীর্বাদ করছেন।”
একেবারে শেষে আজকাল ডট ইন-এর তরফে ভিকির উদ্দেশ্যে প্রশ্ন রাখা হয়, ছবিতে একটি নাচের দৃশ্যকে কেন্দ্র করে প্রবল আপত্তি ওঠে শিবাজি মহারাজের বংশধরের পরিবারে। বিতর্কের চোটে ছবি থেকে বাদ পড়ে যায় ছত্রপতি শম্ভাজি মহারাজের সেই লেজিম নাচের দৃশ্য। প্রশ্ন শোনামাত্রই স্মিত হেসে, দৃপ্ত স্বরে ভিকি বলে ওঠেন, “দেখুন, ছবি থেকে এই নাচের দৃশ্য বাদ পড়েছে ঠিক-ই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনওভাবেই এই দৃশ্য ছত্রপতি শম্ভাজি মহারাজের নামের অথবা গাথার সম্মানহানি করত। একটু বুঝিয়ে বলি। লেজিম কিন্তু আসলে কোনও নাচ- নয়। তৎকালীন মারাঠি সৈনিকদের মধ্যে এটি একটি শরীরচর্চার অনুশীলন ছিল। আরও ভাল করে বললে, মজাদার অনুশীলন।”
“এদিকে, ছত্রপতি শম্ভাজি মহারাজ ছিলেন আক্ষরিক অর্থে ‘পিপলস চ্যাম্পিয়ন’। সাধারণ মানুষদের মধ্যেই থাকতে পছন্দ করতেন তিনি। এ কথাকে মাথায় রেখেই দৃশ্যটি ছিল, তাঁর প্রজারা যখন অনুরোধ করেছিল তাঁদের প্রিয় মহারাজকে তাঁদের সঙ্গে লেজিম নৃত্যে অংশ নেওয়ার জন্য, তখন তিনি সেই অনুরোধ ফেরাতে পারেননি। যাই হোক, মাথায় রেখেছিলাম যাঁরা দর্শক তাঁদের অনুভূতিতে যেন কোনও আঘাত না লাগে, সে দিকে খেয়াল রেখেছিলাম। তাই ওই দৃশ্য ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর একটা কথা, একটি দৃশ্য বাদ গেলে ছবির তেমন কোনও ক্ষতি হবে না। ওই দৃশ্যের তুলনায় সম্ভাজি মহারাজের বীরগাথা, জীবনের গল্পটি দর্শকের কাছে তুলে ধরা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি