রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কালই ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক মেসির, চেন্নাই ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন অস্কার

Sampurna Chakraborty | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৪৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শনিবার ভারতীয় ফুটবলে অভিষেক হতে চলেছে রাফায়েল মেসি বাউলির। শুক্রবার দুপুরে কলকাতায় পৌঁছন ক্যামেরুনের স্ট্রাইকার। হোটেলে না গিয়ে, বিমানবন্দরে নেমেই সরাসরি যুবভারতী স্টেডিয়ামে হাজির হন। কোচ অস্কার ব্রুজো তাঁর হাতে ম্যাচের জার্সি তুলে দেন। ২৮ নম্বর জার্সিতে দেখা যাবে তাঁকে। এদিন দলের বাকি প্লেয়ারদের সঙ্গে আলাপচারিতা সারেন। ক্যামেরুনের  তৃতীয় ফুটবলার হিসেবে লাল হলুদে যোগ দিলেন মেসি। সবে দলের সঙ্গে যোগ দিলেও, অস্কার ব্রুজো আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেন, শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধেই লাল হলুদ জার্সিতে অভিষেক হতে চলেছে ক্যামেরুনের স্ট্রাইকারের। অস্কার বলেন, 'মেসি সবে এসেছে। প্রাথমিক কিছু কথাবার্তা হল। কাল কী হয় দেখতে হবে। রিকভারি সেশনে অংশ নিয়েছে। কাল জিম করবে। কাল সকালে ওর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্বান্ত নেব। দেখা যাক যদি ১০, ২০ বা ৩০ মিনিট ওকে খেলানো যায়।'

১৮ ম্যাচে ১৮ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ষষ্ঠ স্থানে থাকা মুম্বই সিটির সঙ্গে ১০ পয়েন্টের পার্থক্য। আগের দিন মুম্বইয়ের বিরুদ্ধে ভাল খেললেও ম্যাচ গোলশূন্য শেষ হয়। তবে ইস্টবেঙ্গলের নৈতিক জয়। একই ধারাবাহিকতা ধরে রাখতে চান ব্রুজো। ম্যাচের গুরুত্ব সবারই জানা। গ্রুপ পর্বে শেষ ছয় ম্যাচ বাকি। সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে চেন্নাইকে হারাতেই হবে। নয়তো ঘরের মাঠেই হবে স্বপ্নভঙ্গ। সেই কারণেই শনিবারের ম্যাচকে ফাইনাল হিসেবে নিচ্ছেন লাল হলুদের স্প্যানিশ কোচ। অস্কার বলেন, 'সুপার সিক্স এখনও অসম্ভব নয়। প্রথম ছটা ম্যাচ হারলে কঠিন হয়ে যায়। তবে এখনও শেষ ছয় ম্যাচ বাকি আছে। জানুয়ারিতে ভারতীয় ফুটবলের পাওয়ার হাউজদের বিরুদ্ধে খেলতে হয়েছে। প্রতিকূলতা সত্ত্বেও আমরা ভাল খেলার চেষ্টা করছি। শনিবার জিতে আমাদের স্বপ্ন অক্ষত রাখতে হবে। আমরা চেন্নাই ম্যাচকে ফাইনাল হিসেবে নিচ্ছি।' 

বিপক্ষের প্রশংসা করলেন ব্রুজো। তাঁদের মতো আগের মাসে সাফল্য পায়নি চেন্নাই। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। বিপক্ষের ফিজিক্যাল ফুটবলের বিশেষ উল্লেখ করেন। জানান, ম্যাচটা মুম্বই ম্যাচের থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। রক্ষণ নিয়ে সবাই চর্চা করলেও অস্কার মনে করিয়ে দিলেন, চলতি মরশুমে যে তিনটে দল সবচেয়ে কম গোল খেয়েছে তারমধ্যে রয়েছে ইস্টবেঙ্গল। তাঁদের মূল চিন্তা গোল করা নিয়ে। স্ট্রাইকারদের কনভার্শন রেট ভাল না। সেটার উন্নতি করাই লক্ষ্য। অস্কার বলেন, 'আমরা সবচেয়ে কম গোল হজম করা দলগুলোর মধ্যে তিন নম্বরে আছি। তাই রক্ষণ নিয়ে মাথা ব্যথা নেই। আসল সমস্যা গোল করা। আমরা বক্সের মধ্যে ভাল খেলতে পারছি না। চান্স কনভার্ট করতে হবে। এই জায়গায় উন্নতি দরকার।' চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরবেন সল ক্রেসপো। আনোয়ারের ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সম্ভবত সরাসরি মহমেডান ম্যাচেই তাঁকে পাওয়া যাবে। ক্লেইটন‌কে আদৌ আর লাল হলুদ জার্সিতে দেখা যাবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া