শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৪৫Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: কয়েক দিন আগে সন্ন্যাসের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা কুলকার্নি। যদিও এক সপ্তাহের মধ্যেই মহামণ্ডলেশ্বর পদ হারান তিনি। তারপর থেকে বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসছেন নয়ের দশকের সাড়া জাগানো বলি-অভিনেত্রী। এবার শাহরুখ খান ও সলমন খানের সঙ্গে তাঁর অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন তিনি।
প্রায় ১৪ বছরের কেরিয়ারে বলিউডে এক ঝাঁক ছবিতে অভিনয় করেছিলেন মমতা কুলকার্নি। তার মধ্যে অন্যতম ‘করণ অর্জুন’। ১৯৯৫ সালের সেই ছবিতে সলমন খানের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "করণ অর্জুনের কোরিওগ্রাফার ছিলেন চিন্নি প্রকাশ। একদিন শাহরুখ আর সলমন দু’জনেই শুটিংয়ে গিয়েছিলেন। আর আমি একা হোটেলে বসেছিলাম। প্রায় দেড় ঘণ্টা পর, চিন্নি প্রকাশের অ্যাসিসট্যান্ট এসে আমার দরজায় কড়া নাড়েন। আমি জিজ্ঞাসা করি, কী হয়েছে? তিনি জানান, মাস্টারজি আমাকে ডাকছেন।"
এখানেই শেষ নয়। অভিনেত্রী জানান, সিঁড়ি দিয়ে ওঠার সময়, সলমন এবং শাহরুখ দু’জনেই তাঁকে পাশ কাটিয়ে চলে যান এবং হাসতে শুরু করেন। কিন্তু দুই নায়ক কেন এমন ব্যবহার করেছিলেন? ঘটনার ব্যাখ্যা করে মমতা বলেন, ‘তখন রাত প্রায় ৮টা। আমি মাস্টারজির কাছে যাই। আমায় বলা হয়, এই স্পেশাল স্টেপটি তুমি একাই করবে। আমি ভাবতে থাকি, কেন তিনি হঠাৎ এটা বলছেন? তারপরের দিন ছিল আমার প্রথম শট। আমি দেখলাম, শাহরুখ আর সলমন দু’জনেই ঝোঁপের আড়াল থেকে আমার দিকে তাকিয়ে হাসছেন। সঙ্গে মাস্টারজিও ছিলেন।’
পরদিন সকালে শুটিংয়ের সময় মমতা নাকি বুঝতে পারেন যে সলমন ও শাহরুখ কোরিওগ্রাফারকে বেশি জটিল নাচের স্টেপগুলি দেওয়ার জন্য রাজি করিয়েছিলেন। তাঁর কথায়, "সেদিন আমার প্রথম শর্ট ছিল। আর প্রথম শটটিই ওকে হয়ে যায়। তখন দেখি শাহরুখ-সলমন দুজনকেই একটি ঝোপের আড়াল থেকে আমাকে দেখে হাসছে।"
এরপর শাহরুখ-সলমনের একসঙ্গে শর্ট ছিল। মমতা জানান, ‘ওঁদের ৫০০০ জনের সামনে হাঁটু মুড়ে শর্ট দিতে হয়েছিল। পরিচালক জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে বললেন। এরপর আমরা সবাই নিজেদের ঘরে চলে যাই। ভেবেছিলাম, হয়তো ওঁরা আগের সন্ধ্যায় আমার সঙ্গে মজা করেছেন। তবে আমিও চাইনি যে, কোরিওগ্রাফারের দেওয়া নাচের শর্ত নিয়ে তাঁরা কোনও রকম সুযোগ পাক। তাই যখন তাঁরা ঘরের দিকে যান, আমিও ছুটে যাই। মাঝপথেই সলমন আমাকে থামিয়ে দেন। আর আমার মুখের উপর দরজা বন্ধ করে দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি