শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'অল্প সময় ক্যামেরার সামনে থেকেও পারিশ্রমিক পেয়েছি'- নন্দিতা-শিবপ্রসাদের 'আমার বস'-এ অভিনয় করে আর কী বললেন জয় গোস্বামী?

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও বাংলা সিনেমায় ফিরছেন রাখি গুলজার। ছবির নাম 'আমার বস'। ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে ১৬ মে বড়পর্দায় আসছে এই ছবি।

 

এই ছবির চমক হিসাবে থাকছেন বাংলা সাহিত্যের চার সাহিত্যিক। তাঁরা হলেন জয় গোস্বামী, প্রচেত গুপ্ত, স্মরণজিৎ চক্রবর্তী ও তিলোত্তমা মজুমদার। এই মুহূর্তের বাংলা সাহিত্যের চার চর্চিত লেখক-কবিকে এক ফ্রেমে বন্দি করলেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। 'আমার বস'-এ সাহিত্য বাসরে ঠিক কেমন অভিজ্ঞতা হল চার সাহিত্যিকের?

 

আজকাল ডট ইনকে জয় গোস্বামী বলেন, "অভিনয় তো করতেই হয়নি। ফ্লোরে গিয়ে শুধু একটা চেয়ারে বসলাম। একজন এসে একটা বই হাতে দিল, তাতে অটোগ্রাফ দিলাম। এত অল্প সময়ের জন্য কাজ হলেও ওরা সবাই খুব যত্ন করেছে। আমি তো অবাক এর জন্য আমায় পারিশ্রমিকও দিয়েছে।"

 

প্রসঙ্গত, 'আমার বস'-এর মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে শ্রুতি দাসের। ছোটপর্দায় পরিচিতি লাভ করলেও বড়পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। ছবিতে রাখি গুলজার যেন আলাদা চমক। অভিনেত্রী এই পরিচালকদ্বয়ের ‘হামি’ ছবিটি দেখে খুব খুশি হন। তারপর যখন 'আমার বস'-এর জন্য তাঁরা, তাঁকে অভিনয়ের অনুরোধ জানিয়েছিলেন তখন তিনি হিন্দিতে 'হামি' করার পাল্টা অনুরোধ রাখেন। এও জানান, তিনি অপরাজিতা আঢ্য অভিনীত চরিত্রটি করতে চান। এরপর নতুন ছবির গল্প শোনেন। এবং রাজি হন 'আমার বস'-এর জন্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া