রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রথম একদিনের ম্যাচে নজর কাড়েন শ্রেয়স আইয়ার। শুরুতে অল্প রানের মধ্যে জোড়া উইকেট হারানোর পর তাঁর কাউন্টার অ্যাটাকেই কিছুটা ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। বিপক্ষের ওপর প্রথম চাপ সৃষ্টি করেন শ্রেয়স। অথচ তাঁর প্রথম দলে থাকারই কথা ছিল না। বিরাট কোহলি চোটের জন্য শেষমুহূর্তে খেলতে না পারায় সুযোগ পান আইপিএল জয়ী অধিনায়ক। ভারতীয় দলে শ্রেয়সকে পাকাপাকিভাবে জায়গা না দেওয়া নিয়ে সওয়াল করেন রিকি পন্টিং। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন তারকা ক্রিকেটার। ভারতীয় পিচে স্পিনারদের বিরুদ্ধে অসাধারণ শ্রেয়স। একদিনের বিশ্বকাপের ফাইনালে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মুম্বইয়ের ব্যাটার। ৫৩০ রান করে বিশ্বকাপের সপ্তম সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরেও সফল। ঘরোয়া ক্রিকেটেও ভাল ফর্মে আছেন। মুম্বইয়ের হয়ে বিজয় হাজারেতে দুটো শতরান করেন।
একদিনের ক্রিকেটে ভারতীয় দলে শ্রেয়সকে এখনও স্থায়ী জায়গা না দেওয়া নিয়ে প্রশ্ন করলেন পন্টিং। গত এক-দেড় বছরে ভারতীয় দলের বাইরে থাকায় অবাক অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। রিকি পন্থিং বলেন, 'ও কয়েক বছর ভারতীয় দলের বাইরে থাকায় আমি কিছুটা অবাকই হয়েছি। ২০২৩ বিশ্বকাপে মিডল অর্ডারে দারুণ খেলেছিল। আমি ভেবেছিলাম, নিজের জায়গা পাকা করে ফেলেছে। তারপর চোটের কবলে পড়ে। পিঠে চোট পায়। তারপর দল থেকে ছিটকে যায়। তবে এবার ঘরোয়া মরশুমে ভাল খেলেছে।' অজি তারকা মনে করছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন শ্রেয়স। এই প্রসঙ্গে তিনি বলেন, 'সাদা বলের ক্রিকেটে ও ভাল খেলবে। বিশেষ করে বিশ্বের ওই প্রান্তে। দুবাইয়ের উইকেট একটু মন্থর এবং নীচু। এইসব পিচে ও ভাল খেলে। স্পিনারদের বিরুদ্ধে বড় শট খেলতে পারে।' ২৬.৭৫ কোটি দিয়ে শ্রেয়সকে কিনেছে পাঞ্জাব কিংস। টুর্নামেন্টের ইতিহাসে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ দামি প্লেয়ার। এর মূলে ছিলেন পন্টিং। এবার পাঞ্জাব কিংসের কোচ অজি তারকা। দিল্লির পর এবার পাঞ্জাবে জুটি বাঁধবেন শ্রেয়স এবং পন্টিং।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি