রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | শুধু প্রেমিকার জন্য প্রতিদিন ৯৫০ কিলোমিটার! লিভ ইন করার জন্য রোনাল্ডোর সতীর্থের কাণ্ড শুনলে চমকে যাবেন 

Kaushik Roy | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার জন্য একজন সাধারণ মানুষ কতটা দূরে যেতে পারেন? সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ক্লাবে খেলেন সেই আল নাসরের এক ফুটবলার নিজের ভালবাসার জন্য এবার ছাপিয়ে যেতে চলেছেন সবকিছুকেই। জানা যাচ্ছে, আল নাসরে খেলা কলম্বিয়ান ফুটবল তারকা জন দুরান প্রতিদিন ৯৫০ কিলোমিটারেরও বেশি রাস্তায় যাতায়াত করবেন তাঁর নতুন সৌদি প্রো লিগ ক্লাব আল-নাসরের অনুশীলনে যোগ দিতে। এতদিন প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলতেন দুরান। সদ্য তিনি যোগ দিয়েছেন আল নাসরে।

 

কিন্তু তিনি নিশ্চিত নন নিজের প্রেমিকার সঙ্গে সৌদি আরবে তিনি লিভ-ইন সম্পর্কে থাকতে পারবেন কিনা। সে কারণেই দুরান তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাহরিনে থাকার। সৌদি আরবে নিজের সঙ্গীর সঙ্গে থাকতে হলে সাধারণত বিবাহের প্রমাণ দিতে হয়। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর প্রেমিকা জর্জিনা রড্রিগেজকে একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, দুরান বাহরিন থেকে রিয়াধে প্রতিদিন যাতায়াত করবেন। বাহরিন থেকে আল-নাসরের ঘাঁটি রিয়াধে বিমানে করে পৌঁছতে সময় লাগে প্রায় ৮০ মিনিট। মোট দূরত্ব প্রায় ৯৫০ কিলোমিটার। জানা যায়, এর আগে স্টিভেন জেরার্ড ও জর্ডান হেন্ডারসনও সৌদি লিগে খেলার সময় বাহরিনে থাকতেন।

 

উল্লেখ্য, জন দুরান সম্প্রতি অ্যাস্টন ভিলা থেকে ৬৪ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে আল-নাসরে যোগ দিয়েছেন। অ্যাস্টন ভিলার প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পেলেও সাবস্টিটিউট হিসেবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। জন দুরান ২০২৩ সালের জানুয়ারিতে ১৮ মিলিয়ন পাউন্ডে শিকাগো ফায়ার থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন। তিনি ৭৮টি ম্যাচ খেলে ২০টি গোল করেছেন। জন দুরান আল নাসরে যাওয়ার ফলে ইংল্যান্ডের জাতীয় দলের স্ট্রাইকার অলি ওয়াটকিন্সকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভিলা। আর্সেনাল ওয়াটকিন্সকে নেওয়ার প্রস্তাব দিলেও বর্তমানে সেটার সম্ভাবনা অনেকটাই কম বলে জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া