শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Syamasri Saha | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৫Akash Debnath
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গিনেস বুকে নাম উঠতে পারে নটী বিনোদিনীর? তেমনই আশা করছেন 'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান'-এর পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। পরিচালক জানিয়েছেন, ছবির প্রচারের জন্য নয়, বিনোদিনীকে সম্মান জানাতেই এই উদ্যোগ তাঁদের। আজকাল ডট ইনকে রাম কমল বলেন, "বিনোদিনীর সঙ্গে যে অন্যায় হয়েছিল, তার ১৪১ বছর পর তাঁরই নামের থিয়েটারে তাঁরই জীবনীছবির প্রিমিয়ার হচ্ছে, এই ঘটনা গোটা পৃথিবীতে আর কোথাও হয়েছে বলে জানা নেই। সে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস' এবং 'লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'-এ এই ঘটনা নথিভুক্ত করার আবেদন জানাব। এর পর রেকর্ড বুকের আধিকারিকেরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।"
প্রসঙ্গত, প্রায় ১৪১ বছর আগে ১৮৮৩ সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় স্টার থিয়েটার। সেই সময় নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ বিনোদিনীকে স্টার থিয়েটার তৈরির টাকা জোগাড় করার অনুরোধ করেন। বলা হয়েছিল বিনোদিনীর নামেই রাখা হবে থিয়েটারের নাম। ঠিক হয়েছিল প্রেক্ষাগৃহের নাম হবে ‘বি থিয়েটার’। গিরিশের অনুরোধ ফেলতে পারেননি বিনোদিনী। ব্যবসায়ী গুর্মুখ রায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা তুলে তা দিয়েছিলেন স্টার থিয়েটার তৈরির জন্য। সেই টাকাতেই তৈরি হয় থিয়েটার। কিন্তু থিয়েটার উদ্বোধনের আগে বিনোদিনী জানতে পারেন ‘নাম’ পাল্টে গিয়েছে। নতুন থিয়েটারের রেজিস্ট্রি হয়েছে ‘স্টার’ নামে। শোনা যায়, বিনোদিনীর নামে ‘নাম’ রাখলে তৎকালীন সুশীলসমাজ আপত্তি তুলতে পারে সেই ‘যুক্তি’তেই শেষ লগ্নে নাম বদল করা হয়। পরে বিনোদিনী বোঝেন তাঁর সঙ্গে ‘ছলনা’ করা হয়েছে।
পাঁচ বছর পরে ১৮৮৮ সালে উত্তর কলকাতার হাতিবাগানের কর্নওয়ালিস স্ট্রিট (অধুনা বিধান সরণি)-এ দ্বিতীয় স্টার থিয়েটার তৈরি হয়। হাতিবাগানের এই স্টার থিয়েটার তৈরিতে সরাসরি বিনোদিনী যুক্ত না থাকলেও বিনোদিনী আর স্টারের সম্মিলিত নাম-মাহাত্ম্য এমনই যে, পরবর্তী কালে হাতিবাগানের স্টার থিয়েটারের সঙ্গেও মানুষ বিনোদিনীর স্মৃতিকে জুড়ে দিয়েছেন। সেই স্টারের সঙ্গেই অবশেষে জুড়েছে বিনোদিনীর নাম।
২০২৪-এর ৩০ ডিসেম্বর সন্দেশখালির মঞ্চ থেকে স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভোলেননি পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র। ২২ জানুয়ারি বিনোদিনী থিয়েটারে বিশেষ স্ক্রিনিং-এর মাধ্যমে পথ চলা শুরু করে ছবিটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি