সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ করে কাঁধে অসহ্য ব্যথা, পেশি শক্ত হয়ে যাচ্ছে, কোনও ভাবেই হাত তুলতে পারছেন না? আপনি কি প্রায়ই এই ধরনের সমস্যায় ভোগেন? প্রাথমিকভাবে এমন সব লক্ষণ থাকলে ফ্রোজেন শোল্ডার বলেই ধরে নেওয়া হয়। কিন্তু কাঁধে ব্যথার পিছনে যে থাকতে পারে আরও অনেক জটিল রোগের ইঙ্গিত। জানলে অবাক হবেন, ডান ও বাঁ-দুই কাঁধের ব্যথা দু'রকম রোগের লক্ষণও হতে পারে।
বাঁ হাত বা বাঁ কাঁধে ব্যথা হতে পারে হৃদরোগের উপসর্গ। বিশেষজ্ঞদের মতে, হৃদরোগে সাধারণত মোচড় দেওয়া ব্যথা অনুভূত হয়। কোনও একটি অংশে সেই ব্যথা সীমাবদ্ধ থাকে না। সঙ্গে অস্থিরতা, বমি ভাব, গা গুলিয়ে ওঠা কিংবা হাঁপিয়ে ওঠার মতো উপসর্গও থাকতে পারে। হৃদযন্ত্রে অক্সিজেন কম পৌঁছলে দেহের বাঁ দিকে ব্যথা হয়। ডাক্তারি পরিভাষায় যার নাম অ্যাঞ্জিনা। দীর্ঘস্থায়ী ও আকস্মিক দু’রকমই হতে পারে এই রোগ। বিশেষজ্ঞদের মতে, আকস্মিক অ্যাঞ্জিনা বেশ বিপজ্জনক হতে পারে। তাই বাঁ দিকে কোনও রকম অস্বস্তি অনুভূত হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কারণ হৃদরোগে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু না হলে অনেক সময়েই বিপদ ঘনিয়ে আসতে পারে।
আবার ডান কাঁধের অস্থিসন্ধিতে ব্যথা বা পেশিতে টান ধরা গলস্টোন বা পিত্তথলিতে পাথর হওয়ার পূর্বলক্ষণ হতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, পিত্তথলিতে পাথর হলে ডান দিকের পেশি ও অস্থিসন্ধিতে অনবরত ব্যথা হতে পারে। পিত্তরসে অত্যধিক পরিমাণে কোলেস্টেরল, বিলিরুবিন জমা হতে থাকলে তা জমাট বেঁধে ছোট ছোট পাথরের আকার নেয়। এই পাথরের সংখ্যা বাড়তে থাকলে বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হয়। সাধারণত গলব্লাডার স্টোনের মূল লক্ষণ হিসাবে রোগীর পেটের ডান দিক থেকে শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত ব্যথা অনুভব হয়। অনেকের পেটব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর, ঘন ঘন বমি,ডান দিকের পাঁজরের নীচে ব্যথাও হয়। আর এই সমস্ত লক্ষণের সঙ্গেই ডান কাঁধে ব্যথা, ডান কাঁধের পেশিতে টান ধরলেও তার পিছনে থাকতে পারে গলস্টোন হওয়ার ইঙ্গিত। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?