রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হলেও সকলের নজর এখন জসপ্রীত বুমরার দিকে। ভারতীয় দলের এই তারকা পেসার বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন মেডিক্যাল অ্যাসেসমেন্টের জন্য। অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন বুমরা। সেই টেস্টে তো তিনি খেলতে পারেননি, পাশাপাশি ইংল্যান্ড সিরিজেও তিনি মাঠের বাইরে। বিসিসিআই এবং টিম ইন্ডিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে বুমরার স্ক্যান রিপোর্টের জন্য।
এক রিপোর্টে জানা গিয়েছে, এনসিএ-তে বুমরার সমস্ত স্ক্যান ইতিমধ্যেই করা হয়েছে। সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিসিসিআইয়ের কাছে একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হবে। এই রিপোর্টের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে বুমরাকে দলে নেওয়া হবে কিনা। জানা গিয়েছে, নিউজিল্যান্ডের চিকিৎসক ড. রোয়ান স্কাউটেনকেও গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাখা হতে পারে। আসলে, বুমরার গতবারের স্ক্যান রিপোর্টও গত মাসে ড. স্কাউটেনের সঙ্গে শেয়ার করা হয়েছিল। সেক্ষেত্রে, নতুন রিপোর্ট আসার পরও তাঁর মতামত নেওয়া হতে পারে।
অন্যদিকে, আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যেই ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড। তবে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ১২ ফেব্রুয়ারির মধ্যে এমনটাই জানিয়েছে আইসিসি। ভারতীয় নির্বাচকদের হাতে মাত্র পাঁচ দিন সময় রয়েছে চূড়ান্ত দল ঘোষণা করার জন্য। বুমরা ছাড়া তারকা ব্যাটার বিরাট কোহলিও হাঁটুর সমস্যায় ভুগছেন। যে কারণে তিনি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ান ডে-তে খেলতে পারেননি। বুমরার ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ভর করছে তাঁর স্ক্যান রিপোর্ট ও চিকিৎসকদের পরামর্শের ওপর। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচে চার উইকেটে জয়লাভ করে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি