রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে শ্রেয়স আইয়ারের। ৩৬ বলে ৫৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাতে ছিল ২টি ছয়, ৯টি চার। কিন্তু জানেন কি শ্রেয়স প্রথম ম্যাচের দলেই ছিলেন না? বিরাট কোহলি না খেলতে পারায়, শেষ মিনিটে ভাগ্য খুলে যায়। আচমকা দলে সুযোগ পাওয়ার নাটকীয় কাহানি শোনালেন শ্রেয়স। রাতে নিজের ঘরে বসে সিনেমা দেখছিলেন। একটু বেশি রাতে ঘুমোনোর পরিকল্পনা করেন। হঠাতই রোহিত শর্মার ফোন। ফোনের ওপার থেকে জানিয়ে দেওয়া হল, বিরাট কোহলির জায়গায় তিনি খেলবেন। পড়ে পাওয়া সুযোগ পুরোদমে কাজে লাগান আইপিএল জয়ী অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটের ফর্ম ধরে রেখে একদিনের আন্তর্জাতিকে নিজের ১৯তম অর্ধশতরান তুলে নেন। ১৯ রানে ২ উইকেট হারানোর পর নামেন শ্রেয়স। কিন্তু নেমেই আগ্রাসী ব্যাটিংয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন। ম্যাচ শেষে হঠাৎই নাটকীয় ভাবে দলে ঢুকে পড়ার কাহিনি শোনান।
শ্রেয়স বলেন, 'মজাদার গল্প। আগের রাতে আমি একটা সিনেমা দেখছিলাম। ভেবেছিলাম একটু বেশি রাতে ঘুমোতে যাব। হঠাৎ রোহিতের ফোন পাই। বলে, তুমি খেলতে পারো। কারণ বিরাটের হাঁটু ফুলে গিয়েছে। এটা শুনেই আমি ঘরে গিয়ে কোনও সময় নষ্ট না করে শুয়ে পরি। আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই। আমার প্রথম ম্যাচ খেলারই কথা ছিল না। দুর্ভাগ্যবশত বিরাট চোট পাওয়ায়, আমি সুযোগ পেয়ে যাই। আমি নিজেকে তৈরি রেখেছিলাম। আমি জানতাম, যেকোনও সময় খেলার সুযোগ চলে আসতে পারে।' গতবছর এশিয়া কাপে অনেকটা একই ঘটনা ঘটে বলে জানান ভারতীয় তারকা। তবে সেবার তিনি অন্য প্রান্তে ছিলেন। এশিয়া কাপে চোটের জন্য তিনি খেলতে পারেনি। তাঁর পরিবর্ত প্লেয়ার সুযোগ পেয়েই শতরান করেন।
ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি। তারপর গতবছরের শেষদিকে থেকে ফেরেন ঘরোয়া ক্রিকেটে। ফর্ম এবং ফিটনেসের জন্য ঘরোয়া ক্রিকেটকেই কৃতিত্ব দিলেন শ্রেয়স। তিনি বলেন, 'আমি প্রায় পুরো ঘরোয়া মরশুমটা খেলেছি। অনেক কিছু শিখেছি। কিভাবে নিজের ইনিংস সাজাব সেটাও বুঝতে পেরেছি। সবটাই মাইন্ডসেটের ওপর নির্ভর করে। আগের তুলনায় আমি উন্নতি করেছি।' শ্রেয়স জানান, ইংল্যান্ড যেভাবে শুরু করেছিল, ৩৫০ রানের বেশি তোলার মানসিক প্রস্তুতি নিচ্ছিল টিম ইন্ডিয়া। কিন্তু মাঝের ওভারগুলোতে বোলারদের কেরামতিতে ২৫০ রানের মধ্যেই গুটিয়ে যায় ইংল্যান্ড। সুযোগ পেলে পরের ম্যাচগুলোতেও একই ধারাবাহিকতা বজায় রাখতে চান শ্রেয়স।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি