রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

How to get rid of foul smell of intimate regions lif

লাইফস্টাইল | গোপনাঙ্গের দুর্গন্ধে কাছে ঘেঁষেন না সঙ্গী? এক টোটকাতেই হবে কাজ, মধুর হবে মিলন

নিজস্ব সংবাদদাতা | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৮Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: প্রত্যেক ব্যক্তির দেহে একটি স্বতন্ত্র গন্ধ থাকে। কিন্তু কখনও কখনও নারী-পুরুষ নির্বিশেষে শরীরের গন্ধ এমন একটি বিড়ম্বনার কারণ হয়ে ওঠে যা যৌনজীবনকে প্রভাবিত করতে পারে। গোপনাঙ্গে দুর্গন্ধ তৈরি হওয়া তেমনই একটি সমস্যা। বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের সংক্রমণ, যৌনস্বাস্থ্যবিধি ঠিক মতো পালন না করা, হরমোনের পরিবর্তন ইত্যাদি কারণে এমনটা হতে পারে। কিন্তু অনেকেই বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করতে কুণ্ঠা বোধ করেন। তাই রইল এমন একটি ঘরোয়া পদ্ধতির খোঁজ, যা বাড়িতেই এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

একটি পাত্রে এক লিটার ঈষদুষ্ণ জল নিন। এরপর সেই জলে দেড় চামচ খাবার সোডা মিশিয়ে ভাল করে গুলে নিন। খাবার সোডা যৌনাঙ্গের অম্ল গন্ধ দূর করতে পারে। ফলে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য তথা সঠিক 'পিএইচ' বজায় রাখতে সহায়তা করে। এর পর মিশ্রণটিতে দুই ছিপি অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে দিন। অ্যাপেল সিডার ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে, এটি অত্যন্ত মৃদু একটি অ্যাসিড, যা গোপনাঙ্গের ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। এরপর মিশ্রণটিকে ১৫ মিনিট রেখে দিন। স্নানের আগে একটি পরিষ্কার তোয়ালে মিশ্রণে চুবিয়ে সেই তোয়ালে দিয়ে গোপনাঙ্গ ও সংলগ্ন অঞ্চল মুছে নিন। মিনিট পাঁচেক পর আরও এক বার একই ভাবে তোয়ালে মিশ্রণে চুবিয়ে ফের একবার মুছে নিন গোপনাঙ্গ। পাঁচ মিনিট রেখে ভাল করে স্নান করে নিন। দেখবেন কয়েকদিনেই গায়েব হবে দুর্গন্ধ।


তবে নিছক টোটকা কিন্তু দীর্ঘস্থায়ী ফল দিতে পারে না। তার জন্য দরকার সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা। নিয়মিত গোপনাঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। প্রতিদিন হালকা গরম জল দিয়ে গোপনাঙ্গ ধুয়ে নিন। সুতির অন্তর্বাস পরুন। সুতির অন্তর্বাস বাতাস চলাচল করতে সাহায্য করে এবং ঘাম জমতে দেয় না। এ ছাড়া স্বাস্থ্যকর খাবার গ্রহণ করাও খুবই জরুরি। প্রচুর ফল, শাকসবজি এবং জল পান করুন।

মনে রাখবেন, যদি গোপনাঙ্গের দুর্গন্ধ খুব বেশি হয় তবে তা কোনও যৌন রোগ বা অন্য কোনও গভীর সমস্যার লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি, গোপনাঙ্গে কোনও ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া