শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৩৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়- ফেডারেশনের একাংশ কেন এই পরিচালকদের শুটিং বন্ধ করেছেন, তা ফেডারেশনের কাছে জানতে চেয়ে টলিপাড়ার পরিচালক সংগঠন বৃহস্পতিবার একটি বৈঠকের আহ্বান জানিয়েছিল।
এদিন বৈঠকে হাজির হয়েছিলেন শ্রীজিৎ রায়, ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ উপস্থিত গিল্ড-এর পরিচালক সদস্য। দীর্ঘক্ষণ বৈঠক চলে পরিচালকদের। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিরেক্টরস গিল্ড এর তরফে জানানো হয় আজকের এই বৈঠকে ফেডারেশনের কর্তা ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল তবে সেই তরফ থেকে কোনও সাড়া পাননি তাঁরা। না কোনও ফোন অথবা ই-মেল। ফলে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুটিং ফ্লোরে যাবেন না পরিচালকেরা। তবে পরিচালকের সংগঠন চান না যে শুটিং বন্ধ হোক, তাই পরিচালক ছাড়া যদি ধারাবাহিক, সিরিজ, ছবির কাজ চলতে পারে তো চলুক। কিন্তু তাঁরা ফ্লোরে যাবেন না।
তবে কি ফের অচল স্টুডিওপাড়া? শুক্রবার শুটিং ফ্লোর গুলোর অন্যরূপ ধরা পড়ল। কল টাইম অনুযায়ী ফ্লোরে এসে হাজির তারকারা। শুরু হয়েছে মেকআপ। চলছে ফ্লোরের গোছগাছ। তবে কি পরিচালক ছাড়াই হবে শুটিং? সহ-পরিচালকদের নিয়ে শুটিং করা হয় বলে এর আগে অভিযোগ উঠেছিল। তবে আবারও কি সেই পথেই হাঁটবে স্টুডিওপাড়া? তা এখনও জানা যায়নি। এদিকে টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক ডেকেছেন স্বরূপ বিশ্বাস। বৈঠকে যাওয়ার আগে প্রতিটা স্টুডিওর হাল পরিদর্শন করবেন তিনি, খবর এমনটাই। কী হবে শুটিংয়ের ভবিষৎ? সেই নিয়েই উঠছে প্রশ্ন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি