শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ৩৯Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: চেনা ছক ভাঙতে বড়পর্দায় জুটি বাঁধছেন সৌরভ দাস ও পায়েল রায়। গল্পের মোড়ে টানটান উত্তেজনা নিয়ে আসছে 'গিরগিটি'। পরিচালনায় অর্পণ সরকার।
এই কাহিনি গড়ে উঠেছে কোচবিহার থেকে কলকাতায় আসা একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে। অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং রহস্যময় অতীত নিয়ে আসা 'তানিয়া'কে ঘিরেই এগোয় গল্প। এই চরিত্রে থাকছেন পায়েল।
ঘটনাচক্রে সে ভালবেসে ফেলে রিতেশ নামের এক সফল ব্যবসায়ীকে। এই চরিত্রে দেখা যাবে সৌরভকে। তারা দু'জনে একটা ক্যাফে খোলে এবং একসঙ্গে থাকাও শুরু করে রিতেশের বাড়িতে। কিন্তু তানিয়া কিছু কথা লুকিয়ে রেখেছে রিতেশের থেকে। এই সবের মাঝে 'জয়' নামের এক ব্যক্তি উড়ে এসে জুড়ে বসে তাদের জীবনে।এই চরিত্রে থাকছেন জ্যামি ব্যানার্জি।
তানিয়াকে সে সবসময় নজরে রাখে। জয় কি তবে তানিয়ার অতীতের কোনও সত্যি জানে? তানিয়াই বা নিজের অতীত থেকে কেন পালাতে চায়? উত্তর মিলবে 'গিরগিটি'তে।
ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "থ্রিলারে ভরপুর এই ছবির প্রতিটি মোড়ে থাকবে চমক। আমরা সবাই জানি গিরগিটি রং বদলায় , সেই রকম অনেক মানুষ আছেন যাঁরা সময়ে গিরগিটির মতো রং পাল্টান। সেই রকম এই ছবিতে সবকটা চরিত্র সময় মত রং বদলাচ্ছে। কিন্তু কোন কারণে প্রতিটি চরিত্র নিজের কাছে নিজের পরিচয় লুকিয়ে রাখছে, তার উত্তর দেবে এই ছবি।"
প্রসঙ্গত, ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি