শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Breaking: ফের রহস্যে জড়াবেন প্রিয়াঙ্কা! 'চিচিং ফাঁক'-এর মন্ত্র আওড়াবেন কার সঙ্গে?

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: Snigdha Dey ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ৩৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: আরও একবার রহস্যে প্রিয়াঙ্কা সরকার। ছবির নাম ‘চিচিং ফাঁক’। ছবিতে প্রিয়াঙ্কার পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনেতা দীপক দাস। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিত সাহা ও নিমাই বসু। অরিজিৎ সরকার পরিচালিত এই ছবির প্রযোজনায় 'কনফিউজড পিকচার্স'। ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন জয়দীপ দে, সঙ্গীত পরিচালনায় আরব।

 


ফের থ্রিলারে কাজ করা প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, "গল্পটা যখন প্রথম শুনি তখন থেকেই আমি নিশ্চিত ছিলাম এই চরিত্রটা করবই। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। সার্ভাইভাল থ্রিলার-এ আমার কাজ প্রথমবার তো বটেই। আর এই ঘরানার ছবি দেখতে আমি খুব পছন্দ করি। তাছাড়া এমন কাজ সচরাচর খুব একটা হয়না, কোনও অভিনেতার জীবনে এরকম কাজের সুযোগ হয়তো একেবারেই আসে, বা হয়তো আসেনা। তাই এই সুযোগ হারাতে চাইনি।"


পরিচালকের কথায়, "চিচিং ফাঁক'-এর গল্পে একটি ছেলে ও একটি মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে নিজেদের মতো করে বাঁচার জন্য অ্যাডভেঞ্চারে বেরোয়। আচমকা এক অজানা বিপদের সম্মুখীন হয় তারা। তারপর শুরু হয় তাদের এক অদ্ভুত জার্নি। এই জার্নির প্রতি পরতে ফ্যান্টাসি, হরর এবং কমেডির এক চমৎকার মেলবন্ধন উপভোগ করতে পারবেন দর্শক।"

তিনি আরও বললেন, "আলিবাবার গল্পে কাশেম যেমন গুহাতে ঢুকে দরজা খোলার 'চিচিং ফাঁক' মন্ত্র ভুলে যায়, আর বন্দি হয়ে পরে গুহার মধ্যে। সেই আরব্য রজনীর কাহিনির নিরিখে আমাদের ছবি বন্দি জীবনের গল্প বলবে। প্রিয়াঙ্কা সরকারকে এক নতুন অবতারে এই ছবিতে দেখবেন দর্শক। এবং তার মতো একজন অভিনেত্রীকে ছাড়া বোধহয় ছবিটা সম্ভব ছিল না।"

 

প্রসঙ্গত, ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া