রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ৫৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় গেমসে বাংলার জুয়েল সরকারের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছাবার্তা জানান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখেন, 'উত্তরাখণ্ডে ৩৮তম জাতীয় গেমসে ব্যক্তিগত রিজার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা জেতার জন্য আমি জুয়েল সরকারকে অভিনন্দন জানাই। ও ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র।' উত্তরাখণ্ডে আয়োজিত ৩৮তম ন্যাশনাল গেমসে আর্চারিতে রিজার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত ঝাড়গ্রামের বাংলা আর্চারি একাডেমির ছাত্র জুয়েল সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের তীক্ষ্ণ নজরদারিতে তৈরি হয় এই অ্যাকাডেমি।
পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ঝাড়গ্রাম তীরন্দাজি অ্যাকাডেমি থেকেই উঠে আসেন মালদার ছেলে জুয়েল সরকার। ন্যাশনাল গেমসে বাংলার হয়ে সোনা জিতে প্রমাণ করলেন যে এই অ্যাকাডেমি সঠিক পথেই চলছে। ২০১৮ সাল থেকে অ্যাকাডেমির ছাত্র জুয়েল। মাত্র ১২ বছর বয়সে অ্যাকাডেমিতে যোগ দেন। এবার জাতীয় গেমসে সোনা জিতে নিজের প্রতিভার পরিচয় দিলেন। জুয়েলকে ঘিরেই অলিম্পিকে স্বপ্ন দেখছে বাংলা তথা ভারতের তীরন্দাজি মহল। ন্যাশনাল গেমসে সোনা জয়ের মাধ্যমে তার প্রথম ধাপ পূরণ হল। জাতীয় গেমসে জুয়েলের সোনা জয়ের খবরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় বাংলার তীরন্দাজকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিনন্দন জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি