রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Thiago Messi, son of Lionel Messi, shone for Inter Miami's youth team with an excellent performance against Atlanta United

খেলা | বাপ কা বেটা! এক ম্যাচে ১১ গোল দিয়ে চর্চায় মেসির ছেলে

KM | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ৪৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, বাপকা বেটা, সিপাহী কা ঘোড়া। মেসির ছেলে মেসির মতোই। এতে আর অবাক হওয়ার কী আছে! এমন হওয়াটাই তো স্বাভাবিক। 

বাবা বল পায়ে সবাইকে মোহিত করতেন। ছেলেও সেই পথেই এগোচ্ছেন। আর্জেন্টাইন মহাতারকার ছেলে ছেলে থিয়াগো মেসি ১১টি গোল দিয়েছে। তার দল যেখানে এক ডজন গোল দিয়েছে, সেখানে মেসির ছেলে একাই এগারো গোলের মালিক। 

অনূর্ধ্ব ১৩ মেজর লিগ সকার টুর্নামেন্টে ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের ম্যাচ ছিল। সেই ম্যাচে ইন্টার মায়ামি ১২-০ গোলে হারায় আটলান্টা ইউনাইটেডকে। 

১২ মিনিটে প্রথমে গোল করেন থিয়াগো মেসি। তার পরে খেলা যত গড়াতে থাকে, মেসির ছেলে আরও ধারালো হয়ে ওঠে। প্রথম হাফে আরও চারটি গোল করে। দ্বিতীয়ার্ধে থিয়াগো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ৫১,৫৭, ৬৭, ৭৬, ৮৭ এবং ৮৯ মিনিটে বাকি গোলগুলো করে। থিয়াগোর সতীর্থ লুনা জুনিয়র ৮১ মিনিটে একটি গোল করে। 

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর ছেলে থিয়াগো মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলা শুরু করে। মেসির মতোই থিয়াগোর জার্সির নম্বরও দশ। অ্যাটাকিং মিডফিল্ডার সে। গত কয়েক বছর ধরে মেসির বড় ছেলে থিয়াগোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন। 

সোশ্যাল মিডিয়ায় থিয়াগোর ফুটবল স্কিলের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে থিয়াগো আকর্ষণের কেন্দ্রে। 

একসময়ে মেসি বলেছিলেন, থিয়াগো দারুণ সম্ভাবনাময়। সেই ছেলেই বল পায়ে ম্যাজিক দেখাচ্ছেন। মনে করাচ্ছেন সেই আপ্তবাক্য বাপ কা বেটা...।  বিখ্যাত বাবা লিও মেসির সমতুল্য ছেলে হতে পারে কিনা, তার উত্তর দেবে ভাবীকাল।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া