শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Latest update of Feud between Director's guild and federation of Bengali film industry

বিনোদন | ফেডারেশনের তরফে মেলেনি ইতিবাচক সাড়া, টলিপাড়া থেকে স্বেচ্ছা-নির্বাসনের ঘোষণা পরিচালকদের!

Rahul Majumder | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ২৪Krishanu Mazumder

নিজস্ব সংবাদদাতা: কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়- ফেডারেশনের একাংশ কেন এই পরিচালকদের শুটিং বন্ধ করেছেন, তা ফেডারেশনের কাছে জানতে চেয়ে টলিপাড়ার পরিচালক সংগঠন গতকালই একটি বৈঠকের আহ্বান জানিয়েছিল। 

সেইমতো সন্ধ্যাবেলাতেই ডিরেক্টর্স গিল্ডে হাজির হয়েছিলেন জয়দীপ। তাঁর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন শ্রীজিৎ রায়,  ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ উপস্থিত গিল্ড-এর পরিচালক সদস্য। দীর্ঘক্ষণ বৈঠক চলে পরিচালকদের। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিরেক্টরস গিল্ড এর তরফে জানানো হয় আজকের এই বৈঠকে ফেডারেশনের কর্তা ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল তবে সেই তরফ থেকে কোনও সাড়া পাননি তাঁরা। না কোনও ফোন অথবা ই-মেল। ফলে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুটিং ফ্লোরে যাবেন না পরিচালকেরা। তবে পরিচালকের সংগঠন চান না যে শুটিং বন্ধ হোক, তাই পরিচালক ছাড়া যদি ধারাবাহিক, সিরিজ, ছবির কাজ চলতে পারে তো চলুক। কিন্তু তাঁরা ফ্লোরে যাবেন না। তবে ডিরেক্টর্স গিল্ডের তরফে জানানো হয়, টলিপাড়ায় পরিচালকেরা ফের ফিরতে পারেন যদি ফেডারেশনের তরফে কয়েকটি শর্ত মানা হয়। কী কী সেই শর্ত?

১) আমাদের সমস্ত দাবিগুলোকে লিখিত আকারে উত্তর দিতে হবে। সংবাদমাধ্যমে দেওয়া বা আলোচনায় করা মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের আস্থা নেই। কারণ, আমরা দেখেছি ২০২৪-এর জুলাইয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ ( যে কোনওভাবেই টলিপাড়ায় কাজ বন্ধ করা যাবে না) ফেডারেশনের কর্তাব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন।  

২) যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে জানাতে হবে তাঁরা প্রত্যেকে তাঁদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারেন।

৩) ফেডারেশনকে লিখিতভাবে জানাতে হবে যে কোনও অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না।

৪) পরিচালক, প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের তালিকা শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই তালিকা দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোন অনুমতি আসার কোনও প্রশ্ন থাকবে না। প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। তালিকা নিয়ে কোনও সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোনও অবস্থাতেই পরিচালকের কাজ বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না।

৫) কোন ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু কোনওভাবেই সেই পরিচালকের কাজ আটকানো যাবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া