রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | পঞ্চম ভারতীয় হিসেবে ৬০০ উইকেট, এলিট ক্লাবে যোগ দিলেন জাদেজা

Sampurna Chakraborty | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ১১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেললেন রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম ভারতীয় বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার নজির গড়লেন। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে এই রেকর্ড স্পর্শ করলেন জাড্ডু।‌ নাগপুরে প্রথম একদিনের ম্যাচে‌ তিন উইকেট নেওয়া মাত্র এলিট ক্লাবে প্রবেশ করেন ভারতীয় অলরাউন্ডার। ৯ ওভার বল করে ২৬ রানে ৩ উইকেট নেন। তৃতীয় উইকেট নেওয়া মাত্র মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। বোলিং কিংবদন্তি অনিল কুম্বলে (৯৫৩), রবিচন্দ্রন অশ্বিন (৭৬৫), হরভজন সিং (৭০৭) এবং কপিল দেবের (৬৮৭) এলিট ক্লাবে পদার্পণ করেন। 

বৃহস্পতিবার নাগপুরে ১৫তম ওভারে আক্রমণে আসেন জাদেজা। পিচ থেকে টার্ন পান। জো রুট তাঁর প্রথম উইকেট। এলবিডব্লু হন। এরপর জেকব বেথেলকে ফেরত পাঠান। ৫১ রান করে একইভাবে আউট হন ইংলিশ ব্যাটার। জাড্ডুর তৃতীয় শিকার আদিল রশিদ। তাঁকে বোল্ড করেন। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ক্রিকেটের সব ফরম্যাটেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন জাদেজা। অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে টিম ইন্ডিয়ার সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা নেন। টেস্টে তাঁর সংগ্রহ ৩২৩ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ৩৩৭০ রান করেন। একদিনের আন্তর্জাতিকে ১৯৮ ম্যাচে ২২৩ উইকেট নেন। ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন জাদেজা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া