শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ৫১Soma Majumder
সংবাদ সংস্থা মুম্বই: পর্দায় তিনি এলেই প্রেক্ষাগৃহে অবিরামভাবে চলতে থাকে পায়রা ওড়ানোর শব্দ। সঙ্গে অনুরাগীদের কানফাটানো চীৎকার তো আছেই। তিন দশকের উপর সময় ধরে সলমন খান-এ বুঁদ আসমুদ্রহিমাচল ভারত। তা সলমন নিজে কি আদৌ নিজের অভিনীত চরিত্রগুলো ফুটিয়ে তোলার জন্য পরিশ্রম করেন? অভিনীত চরিত্রটি নিয়ে নাড়াঘাঁটা করেন? 'টাইগার'-এর অভিনয়ের গোপনি রেসিপিটা আদতে ঠিক কী, সেসব নিয়েই মুখ খুললেন পরিচালক সূরয বারজাতিয়া।
'ম্যায়নে প্যায়ার কিয়া', 'হাম আপকে হ্যায় কৌন, 'হম সাথ সাথ হ্যায়'-এর মতো একাধিক বক্স অফিস সফল ছবিতে সূরযের পরিচালনায় অভিনয় করেছেন সলমন। সম্প্রতি এক সাক্ষাৎকার এই পরিচালক সলমনের অভিনয়ের প্রসঙ্গে বললেন, " সলমন ভাই ভীষণ ন্যাচারাল।বিন্দাস থাকেন। বিন্দুমাত্র চিন্তা করেন না তার বিষয়ে অন্যরা কে কী ভাবলেন। স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করেন। আর ঠিক এটাই ওঁর সবথেকে বড় গুণ। এই কারণেই সমাজের বিভিন্ন স্তরের দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন সলমন ভাই। এমন কিন্তু নয় যে নিজের অভিনীত চরিত্রটিকে নিয়ে সলমন খাটাখাটি করেন না। যথেষ্ট করেন সেটা ওঁর অভিনয় দেখলেই বোঝা যায়। আর একটু বলি, যখন ওঁকে কোভিদ চিত্রনাট্য শোনাতে যাই, উনি একমনে আমার পড়া শোনেন। এরপর সেটে এসে চারপাশ ভালোভাবে লক্ষ্য করেন। ওর থেকে কী চাওয়া হচ্ছে, সেটা মন দিয়ে শোনেন। সবার সঙ্গে হালকা চালে গল্পগুজব করেন... এমন পরিবেশ সৃষ্টি করেন যাতে ওর উপস্থিতিতে কোন আশঙ্কা অস্বস্তি কারও মনে কাজ না করে। ব্যস, তারপর ক্যামেরার সামনে ডেলিভারি করেন। "
প্রসঙ্গত, চলতি বছরে সালমানের সিকান্দার ছবি বড়পর্দায় মুক্তি পাবে। এ আর মুরুগাদসের পরিচালনায় এই অ্যকশন-থ্রিলারে সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। সম্প্রতি, এই ছবির একটি পোস্টার মুক্তি পেয়েছে সমাজমাধ্যমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি