রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ০৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনে আবেগের বিস্ফোরণ ঘটালেন নেইমার। শৈশবের ক্লাব স্যান্টোসের হয়েই এবার খেলতে দেখা যাবে তাঁকে।
স্যান্টোসের জার্সিতে প্রত্যাবর্তনের ম্যাচে নেইমার নামলেন নিজের জন্মদিনে। চাঁকে দেখার জন্য সে কী ভিড়! আবেগের খণ্ড খণ্ড ছবি দিয়ে তৈরি করা যায় বড় এক কোলাজ।
ঘরের ছেলের মাঠে নামার অপেক্ষায় ছিলেন সবাই। দ্বিতীয়ার্ধে এল সেই সন্ধিক্ষণ। নেইমার নামলেন। সমর্থকরা উজ্জীবিত তখন। রাজপুত্র কী করেন, তার দিকেই নজর সবার।
না, নেইমার বিশেষ কিছু করতে পারেননি। বল পায়ে তিনি ড্রিবল করেন, জাদু দেখান, সেই চিরাচরিত চেনা স্কিলের ঝলক দেখা যায়নি নেইমারের পায়ে।
দু-একবার তিনি ভেলকি দেখানোর চেষ্টা করেন। একবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শটও নিয়েছিলেন। কিন্তু গোল হয়নি।
ম্যাচটা ছিল স্যান্টোস ও বোতাফোগোর। ব্রাজিলিয়ান পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের খেলা। সেই ম্যাচ আসলে ছিল নেইমারের মাঠে নামার ম্যাচ। খেলাটি ১-১ গোলে শেষ হয়। নেইমার গোল করতে পারলে সব দিক থেকেই দুর্দান্ত হত তাঁর প্রত্যাবর্তনের ম্যাচ।
নেইমার হয়তো স্যান্টোসের পরের ম্যাচগুলোয় গোল পাবেন। সমর্থকরাও সেই প্রতীক্ষাতেই রয়েছেন। প্রথমার্ধে পেনাল্টি গোলে এগিয়ে যায় স্যান্টোস। ৬৭ মিনিটে সমতা ফেরায় বোতাফোগো।
ম্যাচে গোল করতে না পারলেও নেইমারই কিন্তু ম্যাচের সেরা হয়েছেন। আগামিদিনে আরও ম্যাচের সেরা হওয়ার পুরস্কার হয়তো পাবেন নেইমার। নেইমার বলেন, ''ম্যাচটা খুবই কঠিন ছিল। আমার বাবা মাঠে ছিলেন। আমি আগেই বাবাকে বলেছিলাম, ম্যাচটা কঠিন হতে চলেছে। আমাকে আরও অনুশীলন করতে হবে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি