রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অলঙ্কৃত কেরিয়ারের ইতি, ফুটবলকে বিদায় জানালেন রিয়েল মাদ্রিদের কিংবদন্তি মার্সেলো

Sampurna Chakraborty | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০২ : ২৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন মার্সেলো। ৩৬ বছর বয়সে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন রিয়েল মাদ্রিদের তারকা ফুটবলার। বিশ্ব ফুটবলের ইতিহাসে অলঙ্কৃত ফুটবলারদের মধ্যে অন্যতম তিনি। ৫৮ বার ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছে লেফট ব্যাককে। ২০০৭ সালে ফ্লুমিনেন্স থেকে মাত্র ১৮ বছর বয়সে রিয়েল মাদ্রিদে যোগ দেন। বার্নাবিউতে ১৫ বছরে মোট ২৫টি ট্রফি জিতেছেন। তারমধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ছটি লা লিগা। ২০২১ সালে অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। ক্লাবের ১১৭ বছরের ইতিহাসে প্রথমবার স্প্যানিশ ফুটবলারের বাইরে কাউকে অধিনায়ক করা হয়। 

অবসরের পর মার্সেলো বলেন, '১৮ বছর বয়সে রিয়েল মাদ্রিদ আমার দরজায় কড়া নাড়ে এবং আমি এখানে পৌঁছে যাই। আমি গর্বিত হয়ে বলতে পারব, আমিই আসল মাদ্রিলেনো। ১৬ মরশুমে ২৫টি খেতাব। পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ। অধিনায়কও হয়েছি। বার্নাবিউতে এতোগুলো ম্যাজিক্যাল রাত কাটিয়েছি। অবিস্মরণীয় যাত্রা। প্লেয়ার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ। তবে আমার এখনও ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে। সবকিছুর জন্য ধন্যবাদ।' রিয়েল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, 'রিয়েল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে মার্সেলো সেরা লেফট ব্যাকদের মধ্যে অন্যতম। আমরা এতগুলো বছর ওকে দেখার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। আমাদের কিংবদন্তিদের মধ্যে ও অন্যতম। রিয়েল মাদ্রিদ সবসময় ওর ঘরবাড়ি থাকবে।' ২০২১-২২ মরশুমের শেষে মাদ্রিদ ছাড়েন মার্সেলো। গ্রিসের দল অলিমপিয়াকসে যোগ দেন। কিন্তু যোগ দেওয়ার মাত্র পাঁচ মাস পরে চুক্তিভঙ্গ করেন। ২০২৩ সালে ছোটবেলার ক্লাব ফ্লুমিনেন্সে ফেরেন। শেষ দু'বছর নিজের পুরোনো ক্লাবেই কাটান। মোট ৬৮ ম্যাচ খেলেন। কোচ মানো মেনেজেসের সঙ্গে ঝামেলার জেরে গত নভেম্বরে ক্লাব ছাড়েন। এবার অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন নেইমারের এককালীন সতীর্থ। শেষ হল একটা অধ্যায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া