রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৪২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: হর্ষিত রানার ওয়ানডে-তে অভিষেক হল নাগপুরে। প্রথম ম্যাচেই তিনটি উইকেট হর্ষিতের ঝুলিতে। ৭ ওভার হাত ঘুরিয়ে তিন-তিনটি উইকেট নেন তরুণ ক্রিকেটার।
সেই হর্ষিত রানাই ইনিংস ব্রেকের সময়ে বললেন, অধিনায়ক রোহিত শর্মার পরামর্শে উপকৃত হন। প্রথম ওভারে ১১ রান দেন হর্ষিত। দ্বিতীয় ওভারে মেডেন। তৃতীয় ওভারে ফিল সল্ট ২৬ রান নেন। তিন ওভারে ৩৭ রান দিয়ে ফেলেন তরুণ বোলার।
তার পরে অবশ্য ফিরে আসেন হর্ষিত রানা। বেন ডাকেট ও হ্যারি ব্রুককে ফেরান একই ওভারে। ইনিংস ব্রেকের সময়ে হর্ষিত রানাকে বলতে শোনা গিয়েছে, ''আমার আসল মোটিভেশন ছিল লেন্থটা ঠিক রাখা। ধারাবাহিক ভাবে একই লেন্থে বল করতে চেয়েছিলাম। শুরুর দিকে আমাকে আক্রমণ করেছিল ওরা। কিন্তু আমি নিজের লেন্থ থেকে সরে আসিনি। শেষে তার জন্য পুরস্কৃতও হই।''
এহেন হর্ষিত রানা কিন্তু তাঁর অধিনায়ককে প্রশংসা করছেন। প্রচণ্ড মার হজম করে ফিরে আসার যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন হিটম্যানকে। হর্ষিতকে বলতে শোনা গিয়েছে, ''ওরা আক্রমণের রাস্তা নিয়েছিল। মারার বল পেলেই মারছিল। রোহিত ভাইয়ের সঙ্গে আমি আলোচনা করি। আমাকে রোহিত ভাই বলে, মারার বল দিও না। আমিও সেই চেষ্টাই করে গিয়েছি।''
গত তিন মাসে তিনটি ফরম্যাটেই অভিষেক ঘটল হর্ষিতের। স্বপ্ন সার্থক হওয়ার মতোই ব্যাপার। অভিষেক ওয়ানডেতেই তিন-তিনটি উইকেট। হর্ষিত রানা এখন মেঘের উপর দিয়ে হাঁটছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি