রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে শিবম দুবে ম্যাচ উইনার। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শিবম দুবের খেলা অনেককেই মুগ্ধ করেছে। এবারও সিএসকে শিবম দুবের উপরে আস্থা রেখেছে। তাঁকে ১২ কোটি টাকার বিনিময়ে রিটেন করেছে চেন্নাই।
সেই শিবম দুবের প্রেমকাহিনি সিনেমাকেও হার মানাবে। অঞ্জুম খানের সঙ্গে দীর্ঘদিনের প্রেম তারকা ক্রিকেটারের। তাঁদের প্রেম পরিণতি পেয়েছে বছর তিনেক আগেই। শিবম-অঞ্জুমের এখন ভরা সংসার। তবে শিবমের স্ত্রী অঞ্জুম খান হঠাৎই প্রবল চর্চায়। তাঁর সম্পত্তির মোট পরিমাণ নিয়ে কৌতূহলী নেটদুনিয়া।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে শিবম দুবের ব্যাট গর্জে উঠেছে। তাঁর হেলমেটে বল লাগায় শেষ পর্যন্ত আর ফিল্ডিং করতে নামেননি শিবম। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসেবে নেমে ভারতের জয়ে অবদান রাখেন হর্ষিত রানা। সেই কনকাশন সাব নিয়ে কত বিতর্ক তার ইয়ত্তা নেই। ক্রিকেটের কথা আপাতত থাক। তারকা ক্রিকেটারের স্ত্রী এখন সব আলোচনার কেন্দ্রে।
অঞ্জুম খান উত্তর প্রদেশের মেয়ে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ফাইন আর্টসে স্নাতক হন তিনি। পরবর্তীকালে তিনি অভিনয় ও মডেলিংয়ে কেরিয়ার শুরু করেন। হিন্দি টিভি সিরিয়াল ও মিউজিক অ্যালবামেও দেখা গিয়েছে অঞ্জুমকে। বলিউডে পেশাদার ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন অঞ্জুম। কন্যা সব অর্থেই গুণী। শিবম ও অঞ্জুমের দীর্ঘদিনের প্রেম। ভিন ধর্মের দুটো ছেলেমেয়ে একে অপরকে ভালবেসেছিল। ২০২১ সালের ১৬ জুলাই শিবম-অঞ্জুমের প্রেম পূর্ণতা পায়। মুম্বইয়ে হিন্দু এবং মুসলিম দুই রীতিতে বিয়ে করেন। এই গল্প যতটা শ্রুতিমধুর মনে হচ্ছে, শিবম ও অঞ্জুমের সফর ততটা কিন্তু পাপড়িবিছানো ছিল না।
এখন অবশ্য তাঁরা সুখে ঘরকন্না করছেন। একটি ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অঞ্জুম খানের সম্পত্তির মোট পরিমাণ প্রায় ১-২ কোটি টাকা। অবশ্য সেই প্রতিবেদনে এমনও লেখা হয়েছে, অঞ্জুম তাঁর ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন। সেই কারণে তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত, তা জানা কঠিন। সিনেমার মতো জীবনের চিত্রনাট্য, ক্রিকেটতারকাকে বিয়ে, পেশা -- সব মিলিয়ে অঞ্জুম খানকে নিয়ে এককথায় প্রবল চর্চা। তাঁর সম্পত্তির পরিমাণ নিয়ে কৌতূহলী নেটদুনিয়া।
২০২২ সালে পুত্র সন্তান আসে শিবম ও অঢ্জুমের সংসারে। নতুন বছরে কন্যা সন্তানের জন্ম হয়। কয়েক মাস পরেই আইপিএল। ধোনির হাতের তুরুপের তাস শিবম দুবে। তাঁর দিকে নজর থাকবে দেশের ক্রিকেটতারকার। অঞ্জুমের চোখ দুটো খুঁজবে তাঁর ভালবাসার স্বামীকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি