শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শুধুই বন্ধুত্ব? নাকি গভীর প্রেমে সায়ন-মিলি? মুখ খুললেন জুটি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১৩Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: প্রেমের মাস পড়তে না পড়তেই টলিউডে নতুন প্রেমের গুঞ্জন! যদিও প্রেম নয়, নিজেদের সম্পর্ককে আপাতত বন্ধুত্ব বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন সায়ন মুখোপাধ্যায় এবং মিলি চক্রবর্তী। প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে টলিপাড়ার এই জুটিকে।  

বর্তমানে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক নিয়ে ব্যস্ত মিলি চক্রবর্তী। তবে তার মাঝেও বন্ধু সায়নের সঙ্গে ভালই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সায়নকে শেষবার সান বাংলার 'রূপ সাগরে মনের মানুষ' ধারাবাহিকে দেখা গেছিল। আপাতত নতুন ধারাবাহিক এবং নতুন চরিত্রের জন্য অপেক্ষা করছেন অভিনেতা।  তবে এসব কিছুর মাঝে বিশেষ বন্ধুর সঙ্গে ভালই সময় কাটাচ্ছেন তিনি।

সরস্বতী পুজোর দিন সায়ন এবং মিলিকে একই রঙের পোশাকে দেখা গিয়েছিল। যদিও দুই তারকার কথায়, পুরোটাই কাকতালীয়। বন্ধুদের যদি মনের মিল না হয় তাহলে কি আর বন্ধুত্ব হয়। সেই মনের মিল থেকেই নাকি রঙের মিল। তাঁদের মধ্যে নাকি নিখাদ বন্ধুত্ব, এমনটাই দাবি করেছেন সায়ন এবং মিলি। যদিও টলিপাড়ার গুঞ্জন, বন্ধুত্বের থেকেও অনেকটাই ঘনিষ্ঠ তাদের সম্পর্ক। 

মিলি জানিয়েছেন, দু'জনের মধ্যে তিনি বেশি ঝামেলা করেন। তবে সায়ন বন্ধু হিসেবে খুব ভাল, দায়িত্ব নিতে জানেন, কেয়ারিং। সায়নের কথায়, মিলি খুব ভাল মনের একজন মানুষ। মন দিয়ে সায়ানের সব কথা শোনেন, খারাপ সময়ে এই বন্ধুকে ঠিক পাশে পাওয়া যায়। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, অনেকদিন ধরে একে অপরের পরিচিত হলেও সায়ন ও মিলির মধ্যে কিছুদিন আগে ঘনিষ্ঠতা বেড়েছে। তারপর থেকে তাঁরা প্রায়ই একসঙ্গে সময় কাটান। যদিও এই সম্পর্ক নাকি প্রেম নয়, সরাসরি এই কথা জানিয়ে দিয়েছেন সায়ন এবং মিলি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া