রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের স্টেডিয়াম তৈরি এবং সংস্কারের কাজ শেষ হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষমেষ আইসিসির চিন্তা কিছুটা দূর হল। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি তৈরি লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, স্টেডিয়াম সংস্কার এবং উন্নীতকরণের কাজ রেকর্ড ১১৭ দিনে সম্পন্ন হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি সহ অন্যান্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য তৈরি গাদ্দাফি স্টেডিয়াম। একটি বিবৃতিতে পিসিবি জানিয়েছে, স্টেডিয়ামে উন্নতমানের সুযোগ সুবিধা পাওয়া যাবে। ফ্লাডলাইট বদলানো হয়েছে। হসপিটালিটি বক্সে পরিবর্তন আনা হয়েছে। স্টেডিয়ামের দর্শকআসন বেড়েছে। ইলেকট্রনিক স্কোরবোর্ড বসানো হয়েছে।
পিসিবির প্রধান মহসিন নকভি বলেন, 'যাবতীয় প্রতিকূলতা এবং সমালোচনা সত্ত্বেও যারা দিন-রাত এক করে স্টেডিয়ামের কাজ সময় মতো শেষ করতে সাহায্য করেছে, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। ১০০০ শ্রমিকের জন্য এই স্বপ্ন সফল হয়েছে। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।' সম্প্রতি প্রকাশিত হওয়া রিপোর্টে জানা গিয়েছিল, যে গতিতে কাজ সম্পন্ন হওয়া উচিত ছিল, তার থেকে পাঁচ সপ্তাহ পিছিয়ে চলছে। ১২ ফেব্রুয়ারির মধ্যে আইসিসিকে স্টেডিয়াম হস্তান্তর করতে হবে বোর্ডকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই অনুষ্ঠানে পারফর্ম করবেন আলি জাফর, আইমা বেজ এবং আরিফ লোহার। ৮ ফেব্রুয়ারি নবনির্মিত স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। এই দুই দল ছাড়াও অংশ নেবে দক্ষিণ আফ্রিকা। ১১ ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন প্রেসিডেট আসিফ জারদারি। প্রাথমিকভাবে স্টেডিয়াম সংস্কারের জন্য ১২.৮ বিলিয়ন ধার্য করা হয়েছিল। কিন্তু সেটা ১৮ বিলিয়ন ছাপিয়ে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি