রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, বিশ্বজয় করতে না পারো, পাকিস্তানকে হারাও।
পাকিস্তানকে হারানো বিশ্বজয় করারই সামিল। ভারত-পাক ম্যাচের গুরুত্ব এমনই। আর সেই ম্যাচ নিয়েই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর দিনকয়েক আগে বলেছিলেন, আর পাঁচটা ম্যাচ যেমন, ভারত-পাক ম্যাচও তেমনই।
গম্ভীরের সঙ্গে এই ব্যাপারে একেবারেই একমত নন দেশের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর কাছে এই ম্যাচের গুরুত্ব সব দিক দিয়েই অন্যরকম।
নিজেও একসময়ে এই ম্যাচে নেমেছেন। কোচ থাকার সময়ে পরিকল্পনা করতে হয়েছিল তাঁকে। সেই শাস্ত্রী বলছেন, ''মিডিয়ার সামনে অনেক কথাই বলতে হয়। কোচ থাকার সময়ে গৌতম গম্ভীরের মতো আমিও বলেছি, আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচটা। কিন্তু গভীরে যদি ঢোকা হয়, তাহলে বোঝা যাবে এই ম্যাচের গুরুত্ব।''
অন্য ম্যাচে জেতা-হারা মানুষ ভুলে যায় কিন্তু ভারত-পাক ম্যাচের কথা মনে থেকে যায় দীর্ঘদিন। এই ম্যাচ আবেগের। এই ম্যাচ টেনশনেরও। রবি শাস্ত্রী জানেন তা। গৌতম গম্ভীরও যে জানেন না, তা নয়।
শাস্ত্রী আরও গভীরে গিয়ে বলছেন, ''অতীতে কটা ম্যাচ জিতেছো তা ভুলে যাবে লোকে। ১০টার মধ্যে আটটা-নটা ম্যাচ জিতলেও কিচ্ছু যায় আসে না। সবাই পাকিস্তানের বিরুদ্ধে জেতা দেখতে চাইবেন। হেরে গেলে পরের সাক্ষাতের আগে পর্যন্ত তা মানুষের মাথায় ঘুরতে থাকে। ভারতের রাস্তাঘাটে সবাই জানতে চায় ম্যাচের ফলাফল। ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত জিজ্ঞাসা করে ভারতের কী হল?পাকিস্তানেও তেমনই। ফলে এটা নিছক কোনও ম্যাচ নয়।''
শাস্ত্রী বোঝাতে চাইলেন গৌতম গম্ভীর যতই আর পাঁচটা ম্যাচের মতো বলে ভারত-পাক লড়াইকে হালকা করে দেখাতে চান, তা মোটেও হালকা নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি