শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বলিউডে নতুন সিরিয়াল কিসার! ফের নিজস্বী তুলতে আসা তরুণীকে কাছে পেয়েই ঠোঁটে চুমু হামলা উদিতের। কী বলছে নেটপাড়া?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ০১Soma Majumder

সংবাদ সংস্থা মুম্বই: জোরকদমে অনুষ্ঠান করছিলেন উদিত নারায়ণ। মঞ্চ থেকে গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। এমন সময় তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার নিয়ে হাজির হন এক তরুণী। দেখে এগিয়ে আসেন গায়ক। নিজস্বী তোলাকালীন হঠাৎ উদিতের গালে চুমু খেয়ে বসেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে পাল্টা ওই তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরেন উদিত নারায়ণ। ততক্ষণে হইহই দর্শকাসনে, হতচকিত হয়ে যান ওই মহিলা অনুরাগী। এরপর সেখান থেকে তিনি দ্রুত সরে আসেন। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে গায়কের এই কীর্তি দেখে। এই বিতর্ক মিটতে না মিটতেই ফের ভাইরাল অন্য এক তরুণী অনুরাগিণীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে উদিতের গভীর চুমু! 

ভাইরাল হওয়া এই দ্বিতীয় ভিডিও খানিক পুরনো। সেখানেও দেখা যাচ্ছে, মঞ্চে পারফর্ম করার ফাঁকে নীচে জড়ো হওয়া তরুণী অনুরাগীণীদের দিকে এগিয়ে যাচ্ছেন গায়ক। তাঁকে কাছে পেয়েই নিজস্বী তোলার হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। মুখ বাড়িয়ে দেন উদিত। তরুণীর দল তাঁদের পছন্দের গায়ককে কাছে পেয়ে আরও উদ্বেল হয়ে ওঠে। এই মওকায় এক তরুণীর মুখ টেনে তাঁর ঠোঁটে আচমকা গভীর চুমু গুঁজে দেন উদিত! ভিডিও দেখে স্তম্ভিত নেটপাড়া। স্বভাবতই গায়ককে ঘিরে নিন্দার ঝড় বেড়েছে আরও। উদিত নারায়ণের উদ্দেশ্যে কেউ লিখছেন 'বিকৃতকাম' কেউ বা লিখছেন 'ইমরান হাশমির বাবা'।

 

 

অবশ্য চুম্বন বিতর্কে এর আগে উদিতের সাফাই ছিল, " ব্যাপারটা আর কিছুই নয়, আমার প্রতি অনুরাগীদের ভালবাসা এবং তাঁদের প্রতিও পাল্টা আমার ভালবাসা ও স্নেহবর্ষণ।”

উদিতের চুমু কাণ্ডে গায়ক অভিজিৎ বলেছিলেন, “আরে ভাই, ও উদিত নারায়ণ। মেয়েরা ওঁর পিছনে দৌড়োয়। ও তো আর মেয়েদের নিজের কাছে টানে না। এছাড়া উদিতের বহু অনুষ্ঠানে মঞ্চে ওঁর স্ত্রী-ও ওঁর সঙ্গে থাকেন, গান-ও করেন। ও রোম্যান্টিক গায়ক, দিন না ওকে একটু সাফল্য উপভোগ করতে। তবে ও কিন্তু খেলোয়াড় মানুষ, যদিও আমি আনাড়ি। তাই ওর সঙ্গে খবরদার কেউ বেশি খেলাধুলো করার চেষ্টা করো না।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া