শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: AkashDebnath ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কিছুদিন আগেই গোটা দেশ চমকে উঠেছিল সইফ আলি খানের উপর ঘটে যাওয়া আক্রমণ নিয়ে। এ বার অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়লেন টলিউডে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বাড়িতে। নিজেই ইনস্টাগ্রামে এ কথা জানালেন অভিনেতা।
সমাজমাধ্যমে এদিন একটি ভিডিও প্রকাশ করেন ঋত্বিক। সেখানেই তিনি জানান, একটি আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছেন তিনি। আচমকাই এক ব্যক্তি ব্যালকনি দিয়ে ঢুকে পড়েছিলেন তাঁর বাড়িতে। সে সময় বই পড়ছিলেন অভিনেতা। এর পর তিনি জল খাওয়ার জন্য ফ্রিজের কাছে যেতেই ওই ব্যক্তি তাঁর সামনে হাজির হন। ঋত্বিক বলেন, “ধাক্কাধাক্কি হয়, ও ধাক্কা মারে, আমিও ধাক্কা মারি।” অভিনেতা চিৎকার করে উঠতেই তাঁর বাড়ির লোক চলে আসেন। এবং ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি দরজা দিয়ে পালায়। এর পরই অভিনেতা বলেন, “ কিন্তু এর পরই আমি সিসিটিভি চেক করেছি, ফুটেজ দেখেছি। আমি আপনাদের সঙ্গে ফুটেজটা শেয়ার করছি।”
এর পরই দেখা যায় একটি সিসিটিভি ফুটেজ। আর তাতেই পরিষ্কার হয় ঘটনা। ফুটেজে দেখা যায় এক মুখ ঢাকা ব্যক্তি সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় আচমকাই সিসিটিভির সামনে এসে দাঁড়ান। তার পর একটি চিরকুট বার করে সিসিটিভির সামনে তুলে ধরেন। চিরকুটে লেখা ছিল, “এটুকুই জানাতে এসেছিলাম… পরিচয় গুপ্ত আসছে আগামী ২১শে ফেব্রুয়ারি ২০২৫, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।”
আসলে গোটা বিষয়টি অভিনেতার আসন্ন ছবি ‘পরিচয় গুপ্ত’-এর মুক্তির তারিখ প্রকাশ করার ভিডিও। পরিচালক রণ রাজের এই ছবিতে ঋত্বিক চক্রবর্তী ছাড়াও দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। রয়েছেন দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক পরিচিত মুখ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি