সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ফ্যাটি লিভারে ভুগছেন? কাঁড়ি কাঁড়ি ওষুধের প্রয়োজন নেই, নিয়মিত এই ৫ পাতা খেলেই ভাল থাকবে লিভার

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে বদল এসেছে জীবনযাপন। যার হাত ধরে অল্প বয়সেই শরীরে থাবা বসাচ্ছে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মতো অসুখ। চিকিৎসকেদের মতে, প্রত্যেক লিভারেই একটি নির্দিষ্ট পরিমাণ চর্বি থাকে। সেই চর্বি মাত্রাতিরিক্ত জমে গেলে, তখন তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ফ্যাটি লিভারের অসুখ বিভিন্ন কারণে হতে পারে। 

বেশিরভাগ মানুষের ধারণা, মদ্যপান করলেই শুধুমাত্র এই অসুখ হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ধারণা একেবারেই সত্যি নয়। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে প্রায় ৪০ শতাংশ ভারতীয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে শুধু ওষুধ নয়, সঠিক ডায়েটের মাধ্যমে লিভার ডিটক্সিফিকেশনেরও প্রয়োজন। লিভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই লিভার থেকে যাবতীয় টক্সিন অর্থাৎ দূষিত পদার্থ দূর করাই হল ডিটক্সিফিকেশন। এই প্রক্রিয়ার মাধ্যমে ঠিক মতো কাজ করতে পারে লিভার। তবে বাহারি ডায়েট নয়, রোজের পাতে কয়েকটি পাতা রাখলেই ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে পারেন। রইল তারই হদিশ-

১. নিম পাতা- অতি পরিচিত নিম পাতা অ্যান্টিঅক্সিড্যান্টের ভাণ্ডার। লিভারে প্রদাহ, ফ্যাটি লিভার, লিভার সিরোসিসের মতো জটিল অসুখের ফাঁদ এড়াতে চাইলে নিয়মিত খান এই পাতা। রোজ সকালে কয়েকটি কচি নিম পাতা চিবিয়ে বা তার রস করে খেলে উপকার পাবেন। 

২. তুলসী পাতা- তুলসী পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দেহে ক্ষতিকারক ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে। তুলসীর মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা লিভারকে ভাইরাস ও সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এছাড়া হজম ক্ষমতা বাড়ায়। তুলসী পাতা চিবিয়ে খেলে লিভারের বিভিন্ন সমস্যায় কমে। 

৩. কারি পাতা- শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা থেকেও মুক্তি দিতে পারে কারি পাতা। এতে রয়েছে ভিটামিন এ ও সি। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর কারি পাতা খেলে ফ্যাটি লিভারের সমস্যাও অনেকাংশে কমে যায়।

৪. পুদিনা পাতা- স্বাস্থ্যেরও জন্যও খুবই উপকারী পুদিনা পাতা । ফ্যাটি লিভার দূর করতেও পুদিনা পাতা অত্যন্ত সহায়ক। লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এই পাতা।

৫. ড্যান্ডেলিয়ন পাতা- হজম ক্ষমতা বাড়তে এবং শরীর থেকে টক্সিন দূর করতে ড্যান্ডেলিয়ন পাতা অত্যন্ত কার্যকরী। লিভারের প্রদাহ, লিভার বেড়ে যাওয়ার মতো সমস্যাতেও এই পাতা খেলে উপকার পাওয়া যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া