রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড। বৃহস্পতিবার দুই তারকার ছিটকে যাওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল। বর্ডার-গাভাসকর ট্রফির শেষদিকে গোড়ালিতে চোট পান কামিন্স। তারপর থেকে আর মাঠে ফিরতে পারেননি। বল করাও শুরু করেননি। কাফ মাসেলে চোট রয়েছে হ্যাজেলউডের। ভারতের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের পর আর খেলেননি। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। তারপর কামিন্স এবং হ্যাজেলউডেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়ে দিয়েছিলেন, দু'জনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে তাসত্ত্বেও সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত একটা আশা ছিল। কিন্তু বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল, দুই তারকাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না। মার্কাস স্টোইনিসের অবসরের কয়েক ঘন্টার মধ্যে বড় ধাক্কা খেল ক্রিকেট অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচন কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, 'দুর্ভাগ্যবশত প্যাট, জস এবং মিচের শুশ্রূষা চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওরা ফিট হতে পারবে না। অবশ্যই এটা হতাশজনক। তবে এটা অস্ট্রেলিয়ার বাকি প্লেয়ারদের কাছে বিরাট সুযোগ এত বড় ইভেন্টে নিজেদের মেলে ধরার।' ১২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে চারটে পরিবর্তন হবে। কামিন্সের অনুপস্থিতিতে বেছে নিতে হবে নতুন অধিনায়কও। স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের মধ্যে একজনের ওপর নেতৃত্বের ভার দেওয়া হবে। এই বিষয়ে কিছুটা এগিয়ে থাকতে পারেন স্মিথ। কারণ অতীতে অধিনায়কত্ব করেছেন। বর্তমান অস্ট্রেলিয়া দলে সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার তিনিই। ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি