রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: লেগানেসকে হারিয়ে কোপা দেল রে-র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। বুধবার লেগানেসের মাঠে হোম টিমকে ৩-২ গোলে হারিয়ে সেমিতে কোয়ালিফাই করেছে স্প্যানিশ জায়ান্টস। খেলার শুরুতেই মাদ্রিদের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন লুকা মদ্রিচ ও তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। কিন্তু শুরুতে লিড নিয়েও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি মাদ্রিদ। লেগানেসের হয়ে হুয়ান ক্রুজ জোড়া গোল করে সমতা ফেরান। একসময় মনে হচ্ছিল যখন খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু ইনজুরি টাইমের শেষে তখনই ব্রাহিম দিয়াজের দুর্দান্ত ক্রস থেকে ২০ বছর বয়সী গঞ্জালো হেডে এগিয়ে যায় রিয়াল। সামনে রিয়ালের কাছে পরপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। চোটের কারণে কোপা দেল রে-র কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামকে পায়নি।
এছাড়াও, রক্ষণভাগে একাধিক খেলোয়াড়ের চোটের কারণে এদিন দলে জায়গা পেয়েছিলেন তরুণ ডিফেন্ডার জ্যাকব রামন ও রাউল অ্যাসেনসিওকে। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো অ্যান্সেলত্তি জানান, ‘গঞ্জালো রিজার্ভ দলে দুর্দান্ত ছন্দে ছিলেন। এই ম্যাচেও সেটা প্রমাণ করে দেখিয়েছে। আমাদের তরুণ খেলোয়াড়রা বর্তমানে ভাল পারফর্ম করছে। পর্যাপ্ত অভিজ্ঞতার অভাব থাকলেও মাঠে নামতে তারা প্রস্তুত’। প্রসঙ্গত, মাদ্রিদ শুরু থেকেই এদিন দারুণ ছন্দে ছিল এবং ১৮তম মিনিটে রড্রিগোর দুর্দান্ত অ্যাসিস্টে লুকা মদ্রিচ গোল করে দলকে এগিয়ে নেন। তার কিছুক্ষণ পরেই তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এন্ড্রিক ডি-বক্সের মধ্যে বল পেয়ে লস ব্লাঙ্কোসদের লিড আরও বাড়িয়ে দেন। অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ মঙ্গলবার গেটাফেকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে পৌঁছেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি