রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বুমরাকে কেন্দ্র করে পরিকল্পনা সাজাবে না পাকিস্তান, দাবি অন্তর্বর্তী কোচের

Sampurna Chakraborty | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া প্রায় প্রত্যেক দলই মহড়া সারছে। কিন্তু মূল টুর্নামেন্টের ভাবনা ঢুকে পড়েছে প্রত্যেক শিবিরেই। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মার্কি ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ২৩ ফেব্রুয়ারি মহারণ। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যেক ম্যাচেই জ্বলে ওঠেন যশপ্রীত বুমরা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত ভারতীয় তারকা। তাই বুমরাকে নিয়ে বাড়তি কোনও পরিকল্পনা করতে চান না পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ। 

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে মহারণের আলোচনা। পাকিস্তানের বিরুদ্ধে আদৌ বুমরাকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে আলোচনা চলছে। আকিব জাভেদ বলেন, 'ওদের বুমরার‌ ফিটনেস নিয়ে চিন্তিত থাকা উচিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও দলকেই হালকাভাবে নেওয়া যায় না। সেরা আটটা দল খেলছে। কোনও দলে বুমরার মতো বোলার থাকলে, সেটা তাঁদের প্লাস পয়েন্ট। তবে আমরা ওকে কেন্দ্র করে পরিকল্পনা সাজাব না।' ইংল্যান্ড সিরিজ শুরুর আগের দিন প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা জানান, বুমরার স্ক্যান রিপোর্টের অপেক্ষায় তাঁরা। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরা।‌ সেই থেকেই মাঠের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে পারেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া