শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: তাঁরা বলিউডের ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। কথা হচ্ছে শাহরুখ খান, সলমন খান এবং আমিরকে নিয়ে। বক্স অফিসে ঝড় তুলেছেন, প্রতিদ্বন্দ্বীতা চলেছে ‘এক নম্বর তারকা’ হওয়ার মুকুট নিয়েও তাঁদের মধ্যে। কিন্তু ব্যক্তিগত জীবনে পরস্পরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এই ত্রয়ীর। একে অপরের ছবিতে অতিথি শিল্পী হিসাবে হাজির হওয়া থেকে পরস্পরের ছবির জন্য আন্তরিক শুভেচ্ছা তো প্রকাশ্যেই জানিয়ে থাকেন তাঁরা। তবে এবার আমিরের জন্য শাহরুখ-সলমন যা করলেন, তা তাঁদের বন্ধুত্বের আরও একটি নিদর্শন তৈরি করল ইন্ডাস্ট্রিতে। ছেলে জুনেইদের ‘লভইয়াপ্পা’ ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন আমির। আমির-পুত্রর ভরসা বাড়াতে সেখানে হাজির হলেন শাহরুখ ও সলমন দু’জনেই।
তবে একসঙ্গে আসেননি তাঁরা। আলাদা আলাদা সময়ে আমির-ও জুনেইদের কাছে এসেছিলেন ‘করণ-অর্জুন’। প্রথমে আসেন ‘টাইগার’। অলিভরঙা টিশার্ট, সঙ্গে লুজার্স জিনস-এ হাজির হয়েছিলেন ভাইজান। হাসিমুখে পরস্পরকে উষ্ণ আলিঙ্গন করে জুনেইদকে শুভেচ্ছা জানান সলমন। পাপারাজ্জিদের সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন তাঁরা। ছবি দেখে খানিক পরে সলমনের গাড়ি বেরিয়ে যেতেই হাজির হয় শাহরুখের গাড়ি। দেখামাত্রই দ্রুত পায়ে গাড়ির সামনে হেঁটে যান ‘মিঃ পারফেকশনিস্ট’। গাড়ি থেকে নেমেই এক গাল হাসি নিয়ে দ্রুত পায়ে আমিরের দিকে এগিয়ে আসেন বাদশাহ। পরস্পরকে বেশ খানিকক্ষণ জড়িয়ে থাকার পর নীচু গলায় খানিক কথাও বলেন তাঁরা। এরপর জুনেইদকে কাছে ডেকে তাঁকে আদর করেন শাহরুখ। তিনজন মিলে পাপারাজ্জিদের সামনে পোজ-ও দেন তাঁরা।
প্রসঙ্গত, অভিনেতা হিসাবে বলিপাড়ায় সদ্য পথ চলা শুরু করেছেন আমির খানের জ্যেষ্ঠপুত্র জুনেইদ খান। গত বছর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জুনেইদের প্রথম ছবি ‘মহারাজ’। ছবিতে জয়দীপ আহলাওয়াতের মতো অভিনেতার পাশে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন আমির-পুত্র। এবার খুশি কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় জুনেইদ আসছেন ‘লভইয়াপ্পা’তে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। এর আগে তাঁর পরিচালিত ছবি ‘লাল সিং চড্ডা’য় মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। জানা গিয়েছে, নয়া প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উতরাই হতে চলেছে তাঁর আসন্ন রোম্যান্টিক কমেডি ছবির মূল প্রেক্ষাপট। তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি