রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আকস্মিক অবসর অজি তারকার, কেন এমন সিদ্ধান্ত নিলেন?

Sampurna Chakraborty | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ১০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর দু'সপ্তাহও বাকি নেই। আইসিসি মার্কি ইভেন্টে অস্ট্রেলিয়া দলে ছিলেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে আচমকা অবসর নিয়ে বসলেন মার্কাস স্টোইনিস। বৃহস্পতিবার একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন অজি অলরাউন্ডার। এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তেমনই ঘোষণা করা হয়। জানানো হয়েছে, টি-২০ ক্রিকেটে ফোকাস করার জন্যই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন স্টোইনিস। আকস্মিক অবসরে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর পরিবর্তে অন্য একজনের নাম ঘোষণা করতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া একটি বিবৃতিতে স্টোইনিস জানান, 'অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেট খেলার প্রতিটা মুহূর্ত স্মরণীয় ছিল। গ্রিন এবং গোল্ডে প্রত্যেক মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ পর্যায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে সম্মানের। আমি সারা জীবন মনে রাখব। এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে আমার মনে হয়, একদিনের ক্রিকেট থেকে সরে গিয়ে কেরিয়ারের পরবর্তী পর্যায় ফোকাস করার এটাই আদর্শ সময়। আমার সঙ্গে রনের (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সম্পর্ক খুব ভাল। ও আমাকে সর্বত্র সাহায্য করেছে। পাকিস্তানে আমি দলের হয়ে গলা ফাটাব।'

৭৪টি একদিনের আন্তর্জাতিকেই এই অধ্যায়ে ইতি টানলেন তারকা অলরাউন্ডার। স্টোইনিসের দশ বছরের কেরিয়ারের শুরুটা হয়েছিল ২০১৫ সালে। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন। সেই সফরেই নিজের প্রথম টি-২০ ম্যাচ খেলেন। পরের একদিনের ম্যাচে সুযোগ পেতে এক বছর অপেক্ষা করতে হয়। ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৪৬ রান করার পাশাপাশি ৩ উইকেট তুলে নেন। ২০২৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্টোইনিস। ২০১৮-১৯ সালে একদিনের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হন। গত এক দশকে অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন। চোটের জন্য আগে থেকেই নেই মিচেল মার্শ। ছিটকে যেতে পারেন প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড। এই পরিস্থিতিতে স্টোইনিসের অবসর ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বড় ধাক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে চারটে বদল করতে হবে। ১২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত দল জমা দিতে হবে। অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া