রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

virat kohli not play first one day against england

খেলা | চোট কোহলির, অভিষেক দুই তারকার, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম একাদশ দেখে নিতে চাইছেন গম্ভীর?‌

Rajat Bose | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজই ড্রেস রিহার্সাল। কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেল টিম ইন্ডিয়ার প্রস্তুতি। হাঁটুতে সামান্য চোটের জন্য নাগপুরে খেলতে পারছেন না বিরাট কোহলি। আর একদিনের আন্তর্জাতিকে অভিষেক হল যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার। 


টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। রোহিত শর্মা তখনই জানিয়ে দেন, ‘‌চোটের জন্য খেলছেন না বিরাট। আর অভিষেক হচ্ছে যশস্বী ও রানার।’‌ 


দলে যশস্বী আসায় রোহিতের সঙ্গে ওপেন করবেন সম্ভবত তিনিই। তিনে আসতে পারেন শ্রেয়স। চারে গিল। আবার বিরাট না থাকায় গিলও আসতে পারেন তিনে। পাঁচে রাহুল। ছয়ে হার্দিক। সাত ও আটে স্পিনার অলরাউন্ডার হিসেবে আছেন অক্ষর ও জাদেজা। দুই পেসার রানা ও সামি। স্বীকৃত স্পিনার হিসেবে কুলদীপ। দীর্ঘদিন পর দলে ফিরলেন বাঁহাতি স্পিনার।


বরুণ চক্রবর্তীকে রাখা হয়নি প্রথম একাদশে। ঋষভ পন্থকেও প্রথম একাদশে রাখা হয়নি। প্রথম উইকেটকিপার হিসেবে প্রথম একাদশে রয়েছেন রাহুল। অর্শদীপ সিংও জায়গা পাননি প্রথম একাদশে। তাঁকে টপকে প্রথম একাদশে ঢুকে পড়লেন রানা। 


এই দল নির্বাচন অনেকগুলি প্রশ্ন তুলে দিয়ে গেল। রাহুল ২০২৩ বিশ্বকাপে উইকেটকিপিং করেছিলেন। যথেষ্ট ভাল পারফর্ম করেছিলেন। ইংল্যান্ড সিরিজেও রাহুলের উপর আস্থা রাখা হল। প্রশ্ন উঠছে, তাহলে কী রাহুলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ টিম ইন্ডিয়ার। 


বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত নন। তিনি না পারলে রানা হবেন প্রথম পছন্দ। তাই সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে রানাকে রাখা হল। আর ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর একদিনের আন্তর্জাতিকে ফিরলেন সামি। 


এদিকে, নতুন জার্সিতে ইংল্যান্ড সিরিজে মাঠে নামল ভারত। এই জার্সি পরেই দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া