শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ৩৩Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: টিআরপির ওঠা পড়ায় অল্প দিনেই শেষ হচ্ছে ধারাবাহিক। ধারাবাহিকের মেয়াদ কমলেও নিত্য নতুন ট্যুইস্ট আসায় জমছে গল্প। সেই সঙ্গে চ্যানেলগুলোয় আসছে নতুন ধারাবাহিকও। কোথাও ফিরছেন চেনা মুখ,কোথাও আবার আসছেন নতুন নায়ক-নায়িকা।
স্টার জলসায় আসছে আবারও নতুন ধারাবাহিক। সূত্রের খবর এই ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধছেন ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহা। প্রযোজনায় 'ব্লুজ প্রোডাকশন হাউজ'। বহুদিন ধরেই ছোটপর্দায় তৃণার ফেরার খবর আসছিল। এবার জল্পনা সরিয়ে ইন্দ্রজিতের সঙ্গে জলসার পর্দায় ফিরছেন নায়িকা।
ধারাবাহিক থেকে ওটিটি, এমনকী বড়পর্দায় দর্শকের নজর কেড়েছেন তৃণা। অন্যদিকে, কিছুদিন আগে মুক্তি পাওয়া প্রতীম ডি গুপ্তর 'চালচিত্র'-এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন ইন্দ্রজিৎ। ছোটপর্দায় দুই নায়ক-নায়িকার ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক। তৃণাকে শেষবার দেখা গিয়েছিল 'লাভ বিয়ে আজকাল'-এ। সান বাংলার 'সাথী'-তে নায়কের চরিত্রে দর্শক শেষ দেখেছেন ইন্দ্রজিৎকে।
জানা যাচ্ছে, প্রেম জীবনের ওঠাপড়ায় বদলে যাওয়া সম্পর্কের সমীকরণকে কেন্দ্র করে গল্প বুনবে এই মেগা। ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শুটিং। এমনকী, স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোতেও দেখা গিয়েছে ইন্দ্রজিৎ-তৃণার জুটিকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি