রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | টিমগেমের কৃতিত্ব দিলেন মোলিনা, জানতাম ধৈর্য ধরলে গোল আসবেই, বললেন স্টুয়ার্ট

Sampurna Chakraborty | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ২৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: প্রথমার্ধে পাঞ্জাবের পাঁচ রক্ষণে আটকে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে লকগেট খোলে। তিন গোলই আসে বিরতির পর। ছয় গোল করে যৌথভাবে মোহনবাগানের সর্বোচ্চ গোলদাতা ছিলেন জেমি ম্যাকলারেন এবং শুভাশিস‌ বসু। তাঁকে ছাপিয়ে গেলেন ম্যাকলারেন। জোড়া গোলে অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের মোট গোল সংখ্যা আট। সতীর্থের সাফল্যে খুশি বাগান অধিনায়ক। জানান, প্রথমার্ধে পাঞ্জাবের পায়ের জঙ্গলে গোল পাওয়া সম্ভব হয়নি। বিরতির পর প্রথম গোলই ম্যাচের টার্নিং পয়েন্ট। শুভাশিস বলেন, 'স্ট্রাইকারদের কাজই গোল করা। আমি চাই ও আমার দ্বিগুণ গোল করুক এবং আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হোক। প্রথমার্ধে পাঞ্জাব পাঁচজন মিলে ডিফেন্ড করছিল। তাই আমাদের গোল পেতে সমস্যা হয়। দ্বিতীয়ার্ধে প্রথম গোলটা পাওয়ার পর ম্যাচ ওপেন হয়ে যায়।' 

মাঝে ১০ দিনের বিরতি। ১৫ ফেব্রুয়ারি কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। কিন্তু এই বিরতি ছন্দপতনের কারণ হবে না বলেই দাবি বাগান ডিফেন্ডারের। শুভাশিস বলেন, 'আমরা অনেকবার ব্রেক পেয়েছি। এই বিরতিতে প্লেয়াররা রিকোভার করতে পারবে। প্লেয়ারদের বিশ্রামের দরকার আছে। চোটমুক্ত হয়ে মাঠে নামতে পারবে সবাই। বেঞ্চ আরও বেশি শক্তিশালী হবে। দলের শক্তিও বাড়বে।' সতীর্থের সুরে সুর মেলান গ্রেগ স্টুয়ার্ট। পরের ম্যাচের আগে দশদিন সময় থাকায় ফুটবলারদের চারদিন ছুটি দিয়েছেন হোসে মোলিনা। স্কটিশ তারকাও মনে করেন, এই ব্রেকে ছন্দপতন হবে না। স্টুয়ার্ট বলেন, 'কিছুদিন ছুটি পাওয়ায় ভালই হবে। আমরা নিজেদের ব্যাটারি রিচার্জ করে নিতে পারব।' আগের বছর ১৩টি ক্লিনশিট ছিল মোহনবাগানের। এবার ১২টি হয়ে গেল। আরও চারটে ম্যাচে ক্লিনশিট রাখা লক্ষ্য শুভাশিসের। 

এদিন দ্বিতীয় গোলের পর সেলিব্রেশনে মাতেন স্টুয়ার্ট। কিন্তু পরে জানা যায় গোলটা লিস্টনের নামে দেওয়া হয়েছে। তাতে অবশ্য কোনও ভ্রুক্ষেপ নেই স্কটিশ স্ট্রাইকারের। জানিয়ে দিলেন, দলের জয়ই শেষ কথা। স্টুয়ার্ট বলেন, 'আমরা জানতাম আমাদের ধৈর্য ধরতে হবে। গোল আসবেই। দ্বিতীয়ার্ধে আমরা দেখিয়ে দিয়েছি। গোলটা লিস্টনের নয়, আমার। আমার পায়ে হালকা টাচ লেগেছে। কিন্তু আমি গোল করলাম না লিস্টন, সেটা বড় কথা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।  দলের জয়ই আসল।' ঘরের মাঠে টানা নয় জয়। টিমগেমকেই কৃতিত্ব দিলেন মোলিনা। ফুটবলারদের পাশাপাশি কৃতিত্ব দিলেন কোচিং স্টাফ এবং দলের সঙ্গে জড়িত বাকিদের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া