শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মিলল না সমাধান, ফেডারেশনের তরফে বৃহস্পতিবারের মধ্যে সাড়া না পেলে শুক্রবার থেকেই কর্মবিরতির ডাক পরিচালক সংগঠনের

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৫ : ০৭Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: ফেডারেশনের সঙ্গে পরিচালক গিল্ডের সমস্যা বেড়েই চলেছে ক্রমাগত। অনিশ্চিতকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় কিংবা জয়দীপ মুখোপাধ্যায় এবং ছোটপর্দার পরিচালক শ্রীজিৎ রায়ের ছবি, ওয়েব সিরিজ, ধারাবাহিকের শুটিং। বুধবার দুপুরেই ফেসবুক লাইভ করে 'একেনবাবু' সিরিজখ্যাত পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, কেন তাঁর শুটিং বন্ধ করে দেওয়া হল সেই বিষয়ে একাধিকবার জিজ্ঞেস করা হলেও ফেডারেশনের তরফে কোনও সদুত্তর মেলেনি।  এরপর অনুরোধ জানিয়েছিলেন, এদিন সন্ধ্যেবেলা তিনি ডিরেক্টর্স গিল্ডে যাবেন, তখন যেন তাঁর পাশে টলিপাড়ার বাকি পরিচালকেরা দাঁড়ান। এই সমস্যার সমাধানের জন্য তাঁরাও যেন এগিয়ে আসেন।

সেইমতো সন্ধ্যাবেলাতেই ডিরেক্টর্স গিল্ডে হাজির হয়েছিলেন জয়দীপ। তাঁর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন শ্রীজিৎ রায়,  ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য-সহ উপস্থিত গিল্ড-এর পরিচালক সদস্য। দীর্ঘক্ষণ বৈঠক চলে পরিচালকদের। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিরেক্টরস গোল্ড এর তরফে জানানো হয় আজকের এই বৈঠকে ফেডারেশনের কর্তা ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল তবে সেই তরফ থেকে কোনও সাড়া পাননি তাঁরা। অনির্বাণ ভট্টাচার্য স্পষ্ট ভাষায় কাটা কাটাভাবে জানিয়ে দিলেন, পরিচালকদের অদরকারি মনে করা হচ্ছে। বুঝিয়ে দেওয়া হচ্ছে তাঁরা একেবারেই নিষ্প্রয়োজন, এই ইন্ডাস্ট্রিতে মনে হয়, পরিচালকদের না থাকলেও চলবে। এরপরেই তাঁর স্পষ্ট ঘোষণা,  আগামিকাল সন্ধ্যায় ফেডারেশনকে পরিচালকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যদি আগামিকালও ফেডারেশনের তরফে সদুত্তর না পাওয়া যায় তাহলে ফের পরিচালকেরা কর্মবিরতির ডাক দেবেন আগামী শুক্রবার থেকেই! 


টলিপাড়ায় পরিচালকদের সংগঠন আগামিকাল সন্ধে ৭টা পর্যন্ত অপেক্ষা করবে। ফেডারেশনের একাংশ কেন শুটিং বন্ধ করেছেন, তা জানতে চেয়েই আগামিকাল সাতটা অবধি অপেক্ষা করার সিদ্ধান্ত হলো। তবে সকলের আশা, ফেডারেশনের তরফে নিশ্চয়ই ইতিবাচক সমাধান মিলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া